|
নন্দীগ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহেল বাকির গণসংযোগ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
|
![]() নন্দীগ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহেল বাকির গণসংযোগ শুধু তাই নয়, অত্র ইউনিয়নের রাস্তা-ঘাট, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ'র মাধ্যমে তার তত্ত্বাবধায়নে আর্থিক অনুদানসহ বিভিন্ন ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছেন। তিনি বলেন, আমি আগামী ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে ৩নং ভাটরা ইউনিয়নে নৌকা প্রতিকের মনোনয়ন পেলে সার্বক্ষণিক অত্র ইউনিয়নবাসীর জীবন মান উন্নয়নে পাশে থেকে সেবা দিয়ে যেতে চাই। তিনি আরো বলেন, আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামীলীগের একজন কর্মী হিসেবে দলীয় কর্মকান্ড পালনের পাশপাশি ইউনিয়নবাসীর সুখে দুঃখে পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছি। তাই এবার ৩নং ভাটরা ইউনিয়নে নৌকা প্রতিকের মনোনয়ন পাবো বলে আমি বিশ্বাস রাখি আর সেই লক্ষে কাজ করে যাচ্ছি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
