ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
১১ সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে লক্ষ্মীপুরে মানববন্ধন
মোস্তাফিজুর রহমান টিপু, লক্ষ্মীপুর
প্রকাশ: Thursday, 9 September, 2021, 5:28 PM

১১ সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে লক্ষ্মীপুরে মানববন্ধন

১১ সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে লক্ষ্মীপুরে মানববন্ধন

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ টুয়েন্টিফোরের সিইও নঈম নিজামসহ দেশের শীর্ষ পর্যায়ের ৪টি সংবাদ মাধ্যমের সম্পাদকসহ ১১জন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা উদ্দেশ্যমূলক মামলা প্রত্যাহার ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে লক্ষ্মীপুরের সাংবাদিকরা।


লক্ষ্মীপুর প্রেসক্লাবের উদ্যেগে আজ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, সিনিয়র সাংবাদিক গাজী গিয়াস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. কাউছার প্রেসক্লাবের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন প্রমুখ।


বক্তারা তাদের বক্তব্যে বলেন, দূর্নীতিবাজদের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও প্রকাশ করায় দেশ বরেন্য সাংবাদিক নঈম নিজাম, ইমদাদুল হক মিলন, ইনামুল হক চৌধুরীসহ ১১ জন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা আজ দেশের সাংবাদিক সমাজ মেনে নিতে পারছেনা এবং পারবেনা। অবিলম্বে উদ্দেশ্যমূলক ওই মামলা প্রত্যাহার করে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান সাংবাদিক নেতারা। এসময় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের অর্ধশতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status