ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
যশ ও আমার দারুণ সময় কাটছে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 9 September, 2021, 5:15 PM
সর্বশেষ আপডেট: Thursday, 9 September, 2021, 5:16 PM

যশ ও আমার দারুণ সময় কাটছে

যশ ও আমার দারুণ সময় কাটছে

মা হওয়ার পর প্রথমবারের মতো জনসমক্ষে এলেন নুসরাত জাহান। তাঁর সন্তানকে নিয়ে এত দিন জনমানসে যে জল্পনাকল্পনা ছিল, তারই যেন উত্তর দিলেন কলকাতার এই অভিনেত্রী ও সাংসদ। তবে সরাসরি নয়, ইঙ্গিতে!

গতকাল বুধবার ভবানীপুরে একটি স্যালোঁ উদ্বোধন আয়োজনে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন নুসরাত। আর নতুন মাকে দেখতে ছিল উপচে পড়া ভিড়। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। তাঁকে নিয়ে প্রতিবেদনও করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি।

দিন কয়েক হলো ছেলের মা হয়েছেন এই অভিনেত্রী। এই ছেলের বাবা আসলে কে, এ নিয়ে যেন ভক্তদের ঘুম হারাম হয়ে গেছে। এদিনও পিছু ছাড়ল না ছেলের বাবার পরিচয়ের বিষয়টি। সাংবাদিকদের এ–সংক্রান্ত প্রশ্নের উত্তর হাসিমুখেই দিয়েছেন নুসরাত জাহান। তিনি বলেন, ‘২৬ আগস্টের আগে ও পরে আমার জীবনের সবকিছুই পাল্টে গেছে। আমি খুব ভালো একটা সময় কাটাচ্ছি। এটা নতুন একটা জীবন বলতে পারেন। ছেলে ঈশানকে নিয়েই এখন সারাটা দিন কাটে।’

ঈশানের বাবার পরিচয়ের বিষয়ে নুসরাত বলেন, ‘এটা একটা কঠিন প্রশ্ন। কারণ, এটা কারও চরিত্রে দাগ লাগিয়ে দেয়। বাবা জানেন বাবা কে, আমরা খুব ভালো সময় কাটাচ্ছি মা–বাবা হিসেবে। যশ ও আমার দারুণ সময় কাটছে।’

বাবা হিসেবে সরাসরি যশের নাম না বললেও বাবা প্রসঙ্গে নামটা আসায় পরোক্ষভাবে অনেকটা স্পষ্ট হয়ে গেল তাঁর সন্তানের পিতৃপরিচয়। সন্তানের বাবার সঙ্গেই ঈশানের দেখভালের দায়িত্ব পালনের কথা বলেন নুসরাত। ঠিক পরের লাইনেই যশের নাম নিলেন এই অভিনেত্রী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status