ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
টি-শার্টের অজানা ইতিহাস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 9 September, 2021, 11:54 AM

টি-শার্টের অজানা ইতিহাস

টি-শার্টের অজানা ইতিহাস

বর্তমান বিশ্বে টি-শার্ট ব্যাপক জনপ্রিয়। আরামদায়ক এই পোশাকের পেছনের ইতিহাস জানেন কি? আজ থেকে ১১৬ বছর আগে তৈরি হয়েছিল বিশ্বের প্রথম টি-শার্ট। সিঙ্গেল ব্যাচেলরদের কথা ভেবেই এই টি-শার্ট তৈরি করা হয়।

১৯০৪ সালে বিখ্যাত অন্তর্বাস প্রস্তুতকারী সংস্থা কুপার এক বিশেষ ধরনের জামা তৈরি করে। যেখানে কোনও বোতাম লাগানোর ব্যবস্থাই রাখা হয়নি। মূলত ‘সিঙ্গেল ব্যাচেলর’দের কথা ভেবেই এই বিশেষ ধরনের জামা তৈরি করে তারা।

তখনকার সময়ের একটি নামী মার্কিন পত্রিকায় সংস্থার পক্ষ থেকে এই বিশেষ ধরনের জামার বিজ্ঞাপণ দিয়ে লেখা হয়, ‘যে সমস্ত যুবক অবিবাহিত এবং সিঙ্গেল, যারা জামার বোতাম ছিঁড়ে গেলে সেলাই করে নিতে পারবেন না, এ জামা তাদের জন্যই!’

আর বিশেষ ধরনের পোশাককে ‘টি-শার্ট’ হিসাবে প্রথম উল্লেখ করা হয় মার্কিন লেখক ফ্রান্সিস স্কট কি ফিৎসগেরাল্ডের ১৯২০ সালে প্রকাশিত দিস সাইড অব প্যারাডাইস-এ।

কারও কারও দাবি, প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন নৌ-বাহিনীর জন্যই বিশ্বে প্রথম টি-শার্ট তৈরি করা হয়। এ প্রসঙ্গে একাধিক তথ্যকে বিচার করে বলা যেতে পারে ১৮৮৯ সাল থেকে ১৯১৩ সালের মধ্যে তৈরি করা হয় টি-শার্ট। আর এই টি-শার্ট এখন সারাবিশ্বে জনপ্রিয়।

ছেলেরা তো বটেই এখন মেয়েদের কাছেও দারুণ জনপ্রিয় পোশাক এই টি-শার্ট।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status