ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
মেহেদী নিয়ে নারীর হাতে ফোসকা, কোম্পানিকে ১ লাখ টাকা জরিমানা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 9 September, 2021, 11:52 AM

মেহেদী নিয়ে নারীর হাতে ফোসকা, কোম্পানিকে ১ লাখ টাকা জরিমানা

মেহেদী নিয়ে নারীর হাতে ফোসকা, কোম্পানিকে ১ লাখ টাকা জরিমানা

জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের মাধ্যমে আরোপিত জরিমানার ২৫% অর্থ বুঝে নিচ্ছেন অভিযোগকারী অনন্যা আলম ঢাকা ট্রিবিউন

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অভিযোগকারী জরিমানার ২৫% অর্থ গ্রহণ করেন

মানিকগঞ্জ জেলা শহরে অনন্যা আলম নামের এক নারীর করা ভোক্তা অধিকার অভিযোগের ভিত্তিতে স্মার্ট অ্যাকটিভ কোণ মেহেদির উৎপাদনকারী প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আর মেহেদি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে করা জরিমানা থেকে ২৫% অর্থাৎ ২৫ হাজার টাকা গ্রহণ করেন অভিযোগকারী ওই নারী।

জানা যায়, ২৭ আগস্ট মানিকগঞ্জ জেলা শহরের তৃপ্তি প্লাজার ভাই ভাই কসমেটিকস থেকে স্মার্ট অ্যাকটিভ কোণ নামের মেহেদি ক্রয় করেন অনন্যা আলম। ক্রয়কৃত ওই মেহেদী ব্যবহারের পরদিন তার দুই হাত ফুলে যায় ও ফোসকা পড়ে। তারপর তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা নিতে থাকেন।

পরবর্তীতে তিনি ৩১ আগস্ট  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তারই পরিপ্রেক্ষিতে গত ১ সেপ্টেম্বর স্মার্ট মেহেদীর বিক্রেতা, পরিবেশকসহ অভিযোগকারীর উপস্থিতিতে প্রথম দফায় শুনানি গ্রহণ করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

পরে ভোক্তা অধিকারের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার'র নির্দেশে স্মার্ট মেহেদির উৎপাদনকারী প্রতিষ্ঠান তাসমিয়া কসমেটিকস এন্ড টয়লেট্রিস লিমিটেডকে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে শুনানির জন্য ডাকা হয় এবং শুনানিতে প্রতিষ্ঠানটির প্রতিনিধি এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভুক্তভোগীর চিকিৎসা ব্যয় বহন করতে সম্মত হন।

ওই কোণ মেহেদির মোড়কে পণ্যের উপাদান এবং ব্যাবহারবিধি উল্লেখ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী অভিযুক্ত প্রতিষ্ঠান কে  ১ লাখ টাকা জরিমানা আরোপ করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর  মানিকগঞ্জ এর সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অভিযোগকারী অনন্যা আলম আরোপিত জরিমানার ২৫% অর্থ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের মাধ্যমে গ্রহণ করেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status