ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
তাল দিয়ে তৈরি করুন মজাদার ‘কেক’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 9 September, 2021, 11:50 AM

তাল দিয়ে তৈরি করুন মজাদার ‘কেক’

তাল দিয়ে তৈরি করুন মজাদার ‘কেক’

তাল দিয়ে মজাদার বিভিন্ন পিঠা ও খাবার তৈরি করা যায়। তালের তৈরি খাবার মুখে লেগে থাকে। পিঠা-পায়েস ছাড়াও তাল দিয়ে তৈরি করা যায় সুস্বাদু কেক। খুব সহজেই ওভেন ছাড়া চুলাতেই তৈরি করা যায় এই কেক। এবার তাহলে তাল দিয়ে কেক তৈরির নিয়ম জেনে নেয়া যাক-

উপকরণ : ১/৩ কাপ তরল দুধ, আধা চা চামচ ঈস্ট, দেড় কাপ ঘন তালের রস, ২ কাপ চালের গুঁড়া, আধা কাপ ময়দা, ১/৪ কাপ গুঁড়া দুধ, ১ কাপ কোরানো নারকেল, স্বাদমতো চিনি ও লবণ।

তৈরি প্রণালী : প্রথমে হালকা গরম দুধের সঙ্গে ঈস্ট ও লবণ মিশিয়ে ১৫-২০ মিনিটের মতো রেখে দিন। একটি পাত্র নিন। তাতে চালের গুঁড়া, ময়দা, গুঁড়া দুধ, চিনি ও কোরানো নারকেল ভালোভাবে মিশিয়ে নিন। তাতে তালের রস ও ঈস্টের মিশ্রণ মিশিয়ে ২/৩ ঘণ্টার জন্য রেখে দিন।

এখন বড় একটি কেকের মোল্ডে তেল ব্রাশ করে ব্যাটার ঢেলে দিন। তারপর প্যান চুলায় বসিয়ে পানি ফুটতে দিন। পানি ফোটার পর তাতে একটি স্টিলের স্ট্যান্ড দিয়ে তার ওপরে কেকের বাটি বসিয়ে প্যান দিন। মাঝারি আঁচে এভাবে ৩০-৪০ মিনিটের মতো রাখুন। কেক হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে সুন্দরভাবে কেটে স্লাইড করে সাজিয়ে পরিবেশন করুন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status