ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
যশোর জেলার পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ পরিদর্শন করলেন ডিআইজি
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Tuesday, 7 September, 2021, 7:18 PM

যশোর জেলার পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ পরিদর্শন করলেন ডিআইজি

যশোর জেলার পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ পরিদর্শন করলেন ডিআইজি

পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (এইচআর), আবু হাসান মুহম্মদ তারিক যশোর পুলিশ লাইন্সে জেলায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার সদস্যদের নিয়ে চলতে থাকা পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি সরেজমিনে পরিদর্শন করেন।


পরিদর্শনের শুরুতেই ডিআইজি (এইচআর) পুলিশ অফিসার্স মেসে গার্ড অব অনার গ্রহণ করেন। পরবর্তীতে তিনি পুলিশ লাইন্স কনফারেন্স রুমে উক্ত কোর্সের আইন বিষয়ক ক্লাস পরিদর্শন করেন এবং কোর্স প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকদের উদ্দেশ্যে কিছু দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।


তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং সম্মানিত ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ পুলিশের সর্বমোট ১০৫টি ইউনিটে সকল পদমর্যাদার সদস্যদের নিয়ে পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। যার ফলে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য হবে আরো বেশি চৌকস। তিনি উক্ত কোর্সে অংশগ্রহণকারী প্রতিটি পুলিশ সদস্যদের অধিক মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণ করার জন্য আহবান জানান।


এসময় আরো উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ কার্যালয়ের উর্দ্ধতন কর্মকর্তাগণসহ জেলা পুলিশের যশোরের উর্দ্ধতন কর্মকর্তাগণ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status