ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
মমতার প্রচারকের তালিকায় নাম নেই নুসরাতের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 September, 2021, 6:28 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 7 September, 2021, 6:29 PM

মমতার প্রচারকের তালিকায় নাম নেই নুসরাতের

মমতার প্রচারকের তালিকায় নাম নেই নুসরাতের

ভবানীপুর উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার শুরু করছেন বুধবার। এদিন তিনি চেতলার অহীন্দ্র মঞ্চে একটি কর্মিসভা করবেন। নির্বাচন কমিশন ভবানীপুর, জঙ্গিপুর ও সামসেরগঞ্জ এ উপনির্বাচন ঘোষণা করতেই তৃণমূলে তৎপরতা শুরু হয়েছে। সামসেরগঞ্জ এ আমিনুল ইসলাম এবং জঙ্গিপুরে জাকির হোসেন প্রার্থী হচ্ছেন। এই তিন কেন্দ্রে প্রচারের জন্যে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনে যে ২০ জন তারকা প্রচারকের নাম পাঠিয়েছে তার থেকে বাদ পড়েছেন সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান। বাকি তিন অভিনেতা-অভিনেত্রী সাংসদ অর্থাৎ দেব, মিমি, শতাব্দী অবশ্য এই তালিকায় আছেন। তৃণমূল যুব নেত্রী টলি তারকা সায়নী ঘোষ যেমন এই তালিকায় আছেন, তেমনই আছেন বিধায়ক রাজ চক্রবর্তী ও জুন মালিয়া। ক্রিকেটার মন্ত্রী মনোজ তেওয়ারিও আছেন এই তালিকায়।

তৃণমূলের হেভিওয়েট নেতা-নেত্রীরা সবাই আছেন এই তালিকায়। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই তালিকায় আছেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুব্রত মুখোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, সৌগত রায়, সুখেন্দুশেখর রায়, চন্দ্রিমা ভট্টাচাৰ্য, মালা রায় ও কুনাল ঘোষ। তারকা প্রচারকের তালিকা থেকে নুসরাতেই নাম বাদ যাওয়ার পিছনে অনেকেই বাঙালি মধ্যবিত্ত মানসিকতায় পিতৃপরিচয় ছাড়া নুসরাতের সন্তানের মা হওয়ায় ঘটনার দিকটিকেই দেখছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status