ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
৭ই অক্টোবর থেকে জবিতে সশরীরে পরীক্ষা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 7 September, 2021, 6:11 PM

৭ই অক্টোবর থেকে জবিতে সশরীরে পরীক্ষা

৭ই অক্টোবর থেকে জবিতে সশরীরে পরীক্ষা

আগামী ৭ই অক্টোবর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রথম সেমিস্টারের পরীক্ষার পর কমপক্ষে দুই-তিন সপ্তাহ বিরতি দিয়ে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হবে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানদের এক বৈঠকে আরও সিদ্ধান্ত নেয়া হয় যে, সশরীরে পরীক্ষার পাশাপাশি থাকবে অনলাইনে পরীক্ষা নেয়ার চূড়ান্ত প্রস্তুতি। পরিস্থিতির অবনতি হলে সেমিস্টার পরীক্ষা নেয়া হবে অনলাইনে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এ. কে. এম মনিরুজ্জামান সিদ্ধান্তগুলোর সত্যতা নিশ্চিত করেন এবং বলেন, পরিস্থিতির অবনতি হয় তাহলে যেন আমরা ১০ তারিখের মধ্যেই অনলাইনে পরীক্ষা শুরু করতে পারি সেটিই চেষ্টা থাকবে। অর্থাৎ আমরা আর দেরি করতে চাইনা। পরীক্ষা নিয়ে নিতে চাই। এজন্য দুইভাবেই প্রস্তুতি নেয়া থাকবে। তবে এখন আমাদের টার্গেট হল সশরীরে পরীক্ষা নেয়া। পরীক্ষার রুটিন ও আনুষঙ্গিক বিষয়সমূহ বিভাগ থেকে চূড়ান্ত করা হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ ম-ল বলেন, আগেই বলা হয়েছিল পরীক্ষার কমপক্ষে চার সপ্তাহ আগে শিক্ষার্থীদের তারিখ জানানো হবে।

সেই সুবাদেই আজকের মিটিংয়ে আগামী ৭ই অক্টোবর থেকে সশরীরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যেই পরীক্ষার আনুষঙ্গিক সব প্রস্তুতি নেয়া হবে। যদি কোনো শিক্ষার্থী টিকা নেয়ার বাকি থাকে তাহলে এক মাসের ভেতরেই তার টিকার ব্যবস্থাও করা হবে। তবে প্রয়োজনে কোনো বিভাগ চাইলে ৭ই অক্টোবরের পর থেকেও পরীক্ষা শুরু করতে পারবে। কিন্তু এর আগে শুরু করতে পারবেনা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status