ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
এমপি হাসিবুর রহমান স্বপন আর নেই
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 2 September, 2021, 10:45 AM

এমপি হাসিবুর রহমান স্বপন আর নেই

এমপি হাসিবুর রহমান স্বপন আর নেই

সাবেক শিল্প-উপমন্ত্রী, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান আর নেই।

তিনি তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নারাজিউন।  স্থানীয় সময় বুধবার রাত ৩ টা ১৩ মিনিটে তিনি মারা যান।  

এমপির ব্যক্তিগত সহকারী উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুর রহমান দিনার এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, স্বপনের মৃত্যুর খবর পেয়ে দলীয় নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়ছেন।

পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার ভোর ৫ টায় তার লাশ দেশে আসবে।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

শাহজাদপুরের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সবাইকে চোখের জলে ভাসিয়ে এভাবে চলে গেলেন স্বপন ভাই? ভাবতেই কষ্ট হচ্ছে আর কোনোদিন দেখা হবে না আপনার সঙ্গে।  কত স্মৃতি কত সুখ-বেদনার গল্প আর হবে না আপনার সঙ্গে। যেখানেই থাকুন ভালো থাকুন।’

হাসিবুর রহমান স্বপন ১৯৫৬ সালের ১৬ জুন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামে জন্মগ্রহণ করেন।  ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিরাজগঞ্জ-৭ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।  এরপর দল থেকে পদত্যাগ করে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিয়ে ১৯৯৮ সালে সংসদ সদস্য পথ হারান।

হাসিবুর রহমান স্বপন ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সিরাজগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

জানা গেছে, স্বপন করোনায় আক্রান্ত হয়েছিলেন।  তিনি ইস্তাম্বুলের মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status