ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
ভারতীয় যুদ্ধ জাহাজ সাভিত্রি চট্টগ্রাম বন্দরে
প্রকাশ: Thursday, 2 September, 2021, 12:42 PM

ভারতীয় যুদ্ধ জাহাজ সাভিত্রি চট্টগ্রাম বন্দরে

ভারতীয় যুদ্ধ জাহাজ সাভিত্রি চট্টগ্রাম বন্দরে

বাংলাদেশের জন্য ২টি পরিপূর্ণ অক্সিজেন প্লান্ট এবং বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জাম নিয়ে ভারতীয় যুদ্ধ জাহাজ আই এন এস সাভিত্রি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ভারতের বিশাখাপত্তম বন্দর থেকে জাহাজটি চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙর করে।

জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে ভারত সরকারের শুভেচ্ছা উপহার হিসেবে ২টি অক্সিজেন প্লান্ট নিয়ে আসে যুদ্ধ জাহাজটি।

নৌবাহিনী সূত্র জানায়, আই এন এস সাভিত্রি বাংলাদেশ নৌবাহিনীর জন্য একটি এবং ঢাকা মেডিকেল কলেজের জন্য একটি পরিপূর্ণ অক্সিজেন প্লান্ট নিয়ে এসেছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় চট্টগ্রাম নৌবাহিনী জেটিতে এই অক্সিজেন প্লান্ট হস্তান্তর করেন আই এন এস সাভিত্রি যুদ্ধ জাহাজের ক্যাপ্টেন কমান্ডার এন রবি সিং। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে অক্সিজেন প্লান্ট গ্রহণ করেন চট্টগ্রাম নৌবাহিনী ঘাঁটি পতেঙ্গার কমান্ডার সার্জেন্ট কমান্ডার এম মাহাবুবুর রহমান এবং ঢাকা মেডিকেল কলেজের পক্ষে অক্সিজেন প্লান্ট গ্রহণ করেন চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এম শাহরিয়ার কবির।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status