ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
অবৈধ বিদেশী সিগারেট সহ ৪ জন চোরাকারবারী গ্রেফতার
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: Sunday, 10 May, 2026, 7:31 PM

অবৈধ বিদেশী সিগারেট সহ ৪ জন চোরাকারবারী গ্রেফতার

অবৈধ বিদেশী সিগারেট সহ ৪ জন চোরাকারবারী গ্রেফতার

অদ্য ১০ মে ২০২৬ খ্রিঃ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক টিম রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন রাঙ্গামাটি পৌরসভার ০২নং ওয়ার্ডের পুরাতন স্টেডিয়াম এলাকায় শহিদ মিনার সংলগ্ন পর্যটন সুবিধা সহায়ক অবতরণ ঘাটের উত্তর পাশে কাপ্তাই লেকের পাড়ে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে চোরাকারবারী ০১। সিকো চাকমা ( ৩৬ ), পিতা - মৃত রবিলাল চাকমা, মাতা - পূর্ণবী চাকমা, সাং - কুসুমছড়ি, পোস্ট - জুরাইছড়ি, থানা - জুরাইছড়ি, জেলা - রাঙ্গামাটি এবং ০২। পাতুল চাকমা ( ৩১ ), পিতা - সুশীল চাকমা, মাতা - কালা সোনা চাকমা, সাং - কদরকিল, পোস্ট - বরকল, থানা - বরকল, জেলা - রাঙ্গামাটি পার্বত্য জেলার নিকট হতে মোট ০৬ ( ছয় ) কার্টুনে থাকা ৩০০০ ( তিন হাজার ) প্যাকেট অবৈধ বিদেশী সিগারেট PATRON ( Made in U.A.E ) উদ্ধার করা হয়।

একই অভিযানে আরও গ্রেফতার করা হয় সিআর নং -১৩০৬/২৫ এর পরোয়ানাভুক্ত পলাতক আসামী ০৩। মোঃ ইমাম হোসাইন, পিতা - আক্তার হোসেন, সাং - ০২নং পাথরঘাটা, থানা - কোতয়ালী, জেলা - রাঙ্গামাটি এবং জিআর নং -১৫৬/২৬ এর ০১ ( এক ) বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ০৪। সাফওয়ান ইসলাম ( ২৩ ), পিতা - মৃত সিরাজুল ইসলাম, মাতা - হাসিনা আক্তার, সাং- ওয়াপদা কলোনী, ০৪নং ওয়ার্ড, থানা - কোতয়ালী, জেলা - রাঙ্গামাটি।

বিশেষ অভিযানে মোট ০৪ ( চার ) জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status