ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে ফুলবাড়ীতে জ্ঞানী-গুণী সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 10 May, 2026, 7:25 PM

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে ফুলবাড়ীতে জ্ঞানী-গুণী সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে ফুলবাড়ীতে জ্ঞানী-গুণী সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে জ্ঞানী-গুণী সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষানুরাগী, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ কামরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার মোঃ আব্দুস সালাম।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা গুণীজনদের মাঝে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি। শিক্ষার্থীদের মেধা, মনন, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধ বিকাশে জাতীয় শিক্ষা সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলে এবং শিক্ষকদের দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করে।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আনোয়ার হোসাইন বলেন,“একটি শিক্ষিত ও নৈতিকতাসম্পন্ন জাতিই পারে দেশকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে। শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইভিত্তিক জ্ঞান অর্জন করলেই হবে না, মানবিকতা, নৈতিকতা ও দেশপ্রেমের শিক্ষায়ও সমৃদ্ধ হতে হবে।”

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলার কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম রিজু। শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান, দক্ষ নেতৃত্ব এবং প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়। একইসঙ্গে উপজেলার শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত হয়েছে ফুলবাড়ী ডিগ্রি কলেজ।

অপরদিকে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যাপক নির্বাচিত হয়েছেন ফুলবাড়ী ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হোসেন সোহরাওয়ার্দ্দী দুলু। শিক্ষা বিস্তার, শিক্ষার্থীদের মানসম্মত পাঠদান এবং শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তাকেও সম্মাননা প্রদান করা হয়।

এছাড়াও বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্রী তপন কুমার সেন। দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে পাঠদান, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা প্রদান এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি এ সম্মাননা অর্জন করেন।

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে বড়ভিটা উচ্চ বিদ্যালয়। শিক্ষা কার্যক্রমে সাফল্য, ভালো ফলাফল, শৃঙ্খলা এবং সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিদ্যালয়টি এ সম্মাননা অর্জন করে। একইসঙ্গে শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য প্রশংসিত হয়েছে বোয়ালভিল টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ।

ফুলবাড়ী ডিগ্রি কলেজ, বড়ভিটা উচ্চ বিদ্যালয়, বোয়ালভিল টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এবং সংশ্লিষ্ট শিক্ষকদের এ সাফল্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় শিক্ষানুরাগীরা মনে করছেন, এ ধরনের স্বীকৃতি শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের আরও উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন। এসময় উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন ও আগামী প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status