ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
স্টাডি ওয়ার্ক সহযোগিতা বিষয়ে ড্যাফোডিল ও ডিসিএল'র সমঝোতা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 1 September, 2021, 10:50 PM

স্টাডি ওয়ার্ক সহযোগিতা বিষয়ে ড্যাফোডিল ও ডিসিএল'র সমঝোতা

স্টাডি ওয়ার্ক সহযোগিতা বিষয়ে ড্যাফোডিল ও ডিসিএল'র সমঝোতা

শিক্ষার্থীদের জন্য ‘স্টাডি ওয়ার্ক প্রোগ্রাম’ নিয়ে যৌথভাবে কাজ করবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড (ডিসিএল)।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) এ বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের মহাব্যবস্থাপক জাফর আহমেদ পাটোয়ারি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় শিক্ষা বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মো. আলী ইমরান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মর্তা মোহাম্মদ নূরুজ্জামান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিনিয়র একাডেমিক কাউন্সেলর সায়েদুল ইসলাম এবং উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

চুক্তি অনুযায়ী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ই-বিজনেস ম্যানেজমেন্ট প্রোগ্রামের শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি ‘ট্রেইনি ডিজিটাল মার্কেটিং অফিসার’ হিসেবে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডে কাজ করার সুযোগ পাবেন। এটি হবে ৮ মাসের একটি দীর্ঘ মেয়াদী প্রোগ্রাম। প্রথম ২ মাস শিক্ষার্থীরা বিশেষজ্ঞদের কাছ থেকে ডিজিটাল মার্কেটিং বিষয়ে ট্রেনিং গ্রহণ করবেন।

পরবর্তী ৬ মাস তারা হাতে কলমে কাজ শিখবেন। সফলভাবে প্রোগ্রাম শেষ করার পর শিক্ষার্থীরা ডিসিএল ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে সনদ পাবেন।

যেসব শিক্ষার্থী ডিসিএল-এ সফলভাবে অবদান রাখতে পারবেন তাদেরকে ডিসিএল আর্থিক সম্মানী প্রদান করবে। সম্মানীর পরিমাণ নির্ধারণ করবে ডিসিএল কর্তৃপক্ষ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status