|
বিএনপির ৪৩-তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মণিরামপুরে
দেবব্রত মন্ডল, মনিরামপুর যশোর
|
![]() বিএনপির ৪৩-তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মণিরামপুরে যুবদল নেতা মুক্তার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন পৌর শাখার সাধারন সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান, সিনিয়র সহসভাপতি খান আখতার হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মকবুল ইসলাম, নবিরুজ্জামান আজাদ, যুবদল নেতা খান শফিয়ার রহমান, মুহিবুল আল মামুন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ওলিয়ার রহমান, পৌর আহবায়ক কামরুজ্জামান কামরুল, কলেজ শাখার সদস্য সচিব ইনামুল ইসলাম ইমু, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সন্তোষ স্বর, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান গাজী সাত্তার, আলাউদ্দীন, আক্তার ফারুক মিন্টু, প্রমূখ।
এদিকে উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি নেতা ডাঃ আলতাফ হোসেন। সাবেক ছাত্রদল নেতা বিল্লাল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, পৌর স্বেচছাসেবকদল নেতা ফিরোজ হোসেন। এছাড়া বক্তব্য রাখেন ছাত্রদলের কলেজ শাখার আহবায়ক মুস্তাফিজুর রহমান মিঠু, পৌর শাখার সদস্য সচিব মিকাইল হোসেন প্রমূখ। অপরদিকে একই সময় পৌর এলাকার দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
