ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
বাসায় এসে মাংস দিয়ে ভাত খেয়েছি: পরীমণি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 1 September, 2021, 9:17 PM

বাসায় এসে মাংস দিয়ে ভাত খেয়েছি: পরীমণি

বাসায় এসে মাংস দিয়ে ভাত খেয়েছি: পরীমণি

২৭ দিনের কারাবাসের পর আজ দুপুরে বনানীর বাসায় ফিরেছেন পরীমণি। আর নিজ গৃহে ফিরেই মাংস দিয়ে ভাত খেয়েছেন এই সুন্দরী।

তিনি বলেন, মাংস দিয়ে ভাত খেয়েছি। বাসায় আসার পর মামা ভাত খাইয়ে দিয়েছেন। আসলে এই ২৭ দিন কিছু মিস করিনি। একটা স্বপ্ন নিয়ে ঘুমিয়ে ছিলাম। ঘুম ভাঙলো বাসায় চলে এলাম।

কাজে ফেরার পরিকল্পনা নিয়ে জানতে চাইলে পরীমণি বলেন, কারো সঙ্গেই তো এতদিন যোগাযোগ ছিল না। কদিন বিশ্রাম নিয়ে সবার সঙ্গে কথা বলে কাজ শুরু করবো। এক মাস পুটু (কুকুরছানা) গোসল ছাড়া ছিল। বাসায় এসে ওরে গোসল করিয়ে দিলাম। লবণ পানিতে পা ভিজিয়ে বসে আছি। বাসায় এসে জানতে পারলাম বাসা ছাড়ার জন্য নোটিশ দিয়েছে। এই মুহূর্তে আমি কোথায় যাব? জীবনটা অতিষ্ঠ করে ছেড়ে দিয়েছে।

আজ বুধবার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন পরীমণি।

কারা ফটক থেকে একটি সাদা গাড়িতে করে বের হতে দেখা যায় পরীকে। পরীমণি সাদা পোশাকে ছিলেন এবং তাকে বহনকারী গাড়ি থেকে একটু বের হয়ে উপস্থিত লোকজনের সঙ্গে সেলফি তুলেতে দেখা যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status