ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
পাঁচ লাখ টাকাসহ দুই কথিত সাংবাদিক গ্রেপ্তার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 September, 2021, 9:18 PM

পাঁচ লাখ টাকাসহ দুই কথিত সাংবাদিক গ্রেপ্তার

পাঁচ লাখ টাকাসহ দুই কথিত সাংবাদিক গ্রেপ্তার

রাজধানীতে দুই কথিত সাংবাদিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসব তাদের কাছ থেকে ক্যামেরা ও বেসরকারি একটি টেলিভিশনের বুম, পাঁচ লাখ টাকা, তিনটি একশ টাকার স্টাম্প, ৪৫ লাখ ও ৫০ লাখ টাকার দুটি ব্যাংক চেক জব্দ করা হয়।

বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে র্যা বের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে প্রতারণার পরিকল্পনাকারী বেসরকারি একটি টেলিভিশনের সাংবাদিক মো. ইকবাল হোসেন (৩১) ও তার সহযোগী মো. আমিরুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

বহুল আলোচিত হলমার্ক কেলেঙ্কারির মামলার পরোয়ানাভুক্ত আসামি আব্দুল মালেককে ব্ল্যাকমেইল করে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে দুই কথিত সাংবাদিককে গ্রেপ্তার করে র্যা ব। এই ঘটনায় ভুক্তভোগী মালেকের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে এলিট ফোর্স র্যা ব।

সাংবাদিকতার আড়ালে ওয়ারেন্টভুক্ত আসামি ও অপরাধীদের টার্গেট করে এই কথিত সাংবাদিক চক্রটি ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। বেশ কিছুদিন ধরে দেশের নামিদামি বেসরকারি টেলিভিশন ও নামসর্বস্ব পত্রিকার নাম ব্যবহার করে রাজধানীর উত্তরায় চক্রটি তাদের অপরাধ কার্যক্রম চালাচ্ছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status