ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
নারী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 1 September, 2021, 8:49 PM

নারী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ

নারী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় রুমান (২৩) নামের এক যুবকের বিরুদ্ধে এক নারী গৃহকর্মীকে (২৯) মুখ চেপে জঙ্গলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (০১ সেপ্টেম্বর) বেলা ১১টায় ওই নারী বাদী হয়ে রুমানকে আসামি করে কলাপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, ওই নারী বালিয়াতলী ইউনিয়নের চরবালিয়াতলী গ্রামের মহসিন মিয়ার বাড়িতে কাজ করেন। রোববার সন্ধ্যায় কাজ শেষে তিনি তার নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় চৌকিদার বাড়ির গোরস্থান সংলগ্ন এলাকায় পৌঁছালে রুমান তাকে মুখ চেপে পূর্বপাশের জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে রুমান পালিয়ে যায়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান আরটিভি নিউজকে বলেন, ওই নারীকে মেডিকেল রিপোর্টের জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি ধর্ষক রুমানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status