ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আনন্দ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) বিশেষ প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 1 September, 2021, 4:27 PM

ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুরের ফুলবাড়ীতে পৌর শাখা বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে গতকাল বুধবার দলটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাদত ইসলাম সাহাজুলের নেতৃত্বে পৌরবাজার থেকে পৌরশহরে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌরশহর প্রদক্ষিণ শেষে স্থানীয় পার্বতীপুর বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।


পরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৗর বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাদত ইসলাম সাহাজুল, সহ সভাপতি মোস্তাহারুল হাসান রিপন, সহ সভাপতি আলাউদ্দিন সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুরতুজা হক অষ্টিন, পৌর যুব দলের আহবায়ক শফিকুল ইসলাম জুয়েল, সদস্য সচিব মানিক মন্ডল, উপজেলা প্রচার দলের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু, পৌর ছাত্রদলের আহবায়ক জিয়ায়ুর রহমান, সদস্য সচিব আল আমিন পাপ্পু প্রমুখ।


শেষে মিলাদ ও দোয়া মাহফিলসহ কেক কাটার মাধ্যমে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এতে পৌর বিএনপিসহ এর অঙ্গ সহযোগি সংগঠনের বিভিন্নস্থারের নেতা-কর্মীরা অংশ নেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status