ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
না বলে বাবার পকেট থেকে ১ টাকা চুরি, অতঃপর...
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 September, 2021, 2:30 PM

না বলে বাবার পকেট থেকে ১ টাকা চুরি, অতঃপরins class=

না বলে বাবার পকেট থেকে ১ টাকা চুরি, অতঃপর

বাবার পকেট থেকে না বলে ১ টাকা নেওয়ার অপরাধে ভয়ংকর শাস্তি পেয়েছে ছেলে। চিকিৎসা করাতে গিয়ে কেটে ফেলতে হল ওই বাচ্চাটির হাতের সবকটি আঙুলও। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাঁচির পশ্চিম সিংভূমে এ ঘটনা ঘটেছে। ইন্ডিয়া টাইমস সূত্রে এ তথ্য জানা যায়।

খবরে বলা হয়েছে, বাবার পকেট থেকে এক টাকা না বলে নিয়েছিল। ১২ বছর বয়সী ছেলের এই অপরাধে বাবা এতটাই রেগে গেলেন যে, প্রথমে ছেলেকে বেধড়ক মারধর করেন। এক পর্যায়ে ছেলের দু'হাত ডুবিয়ে দিলেন ফুটন্ত পানিতে। বাবার কাণ্ডজ্ঞানহীন এ কাজের চরম পরিণতি দিতে হল ১২ বছরের ছেলেটিকে। গরম পানিতে হাত ডুবিয়ে দেওয়ার ফলে শিশুটির হাতের অবস্থা এমন হয়ে যায় যে, বাচ্চাটির ১০টি আঙুলই কেটে ফেলতে হয় চিকিৎসকদের।

ঘটনার পর থেকেই অভিযুক্ত সেই পাষণ্ড বাবা পলাতক। অভাবের সংসার হওয়ায় ছেলেটির মাও সন্তানের যথাযথ চিকিৎসা করাতে পারেননি। এলাকার মানুষের সহায়তায় সদর হাসপাতালে বাচ্চাটির প্রাথমিক চিকিৎসা করা হয়। পরে রাঁচির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শুরু হয় তার চিকিৎসা। চিকিৎসা চলাকালে ডাক্তাররা দেখতে পান বাচ্চাটির হাতে সংক্রমণও বাড়ছে। যাতে কোনও বড় বিপদ না হয়, সে কারণে ছেলেটির হাতের ১০টি আঙুলই কেটে ফেলার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status