ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
নাবালককে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে যুবতী গ্রেপ্তার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 September, 2021, 2:31 PM

নাবালককে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে যুবতী গ্রেপ্তার

নাবালককে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে যুবতী গ্রেপ্তার

১৭ বছরের নাবালককে বিয়ে করে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে ১৯ বছর বয়সী এক যুবতীকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত যুবতী কোয়েম্বাটুর জেলার পোল্লাচির বাসিন্দা। তিনি শহরের একটি পেট্রল পাম্পে কাজ করতেন। সেখানেই যাতায়াত ছিল সদ্য উচ্চমাধ্যমিক দেওয়া পালানির বাসিন্দা ১৭ বছরের ওই নাবালকের। গত এক বছরে ধীরে ধীরে দু’জনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এরপর গত বৃহস্পতিবার দু’জনে পালিয়ে যায়। পরবর্তীতে বিয়েও সেরে ফেলে।

জানা গিয়েছে, দুদিন পরই কোয়েম্বাটুরে ফিরে আসে তারা। এরপর একটি ঘর ভাড়া নিয়ে একসঙ্গে থাকতে শুরু করে দু’জনে। এর মধ্যেই নাবালকের মা পুলিশে অভিযোগ দায়ের করেন।

জানান, তার ছেলেকে ভুলিয়ে নিয়ে গিয়েছে ওই যুবতী। এরপর বিয়ের নাম করে ধর্ষণও করেছে। এরপরই পকসো আইনে মামলা রুজু করে পুলিশ। শেষপর্যন্ত খবর পেয়ে থানায় আত্মসমপর্ণ করেন ওই যুবতী এবং নাবালক। এরপর পুলিশ তাকে গ্রেপ্তারও করেছে। শুরু হয়েছে তদন্ত। আর এই ঘটনা প্রকাশ্যে আসার পর তীব্র চাঞ্চল্যও ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

এর আগে মধ্যপ্রদেশের রাজগড় জেলায় সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছিল। এক নারীর বিরুদ্ধে দিনের দিন এক নাবালককে যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল। এমনকী নারীর স্বামী এবং তার পরিবারের লোকও এই ঘটনা জানত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status