ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
ম্যাগসাইসাই পুরস্কার পাওয়ার দিনই স্বামী হারালেন ফেরদৌসী কাদরী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 1 September, 2021, 2:19 PM

ম্যাগসাইসাই পুরস্কার পাওয়ার দিনই স্বামী হারালেন ফেরদৌসী কাদরী

ম্যাগসাইসাই পুরস্কার পাওয়ার দিনই স্বামী হারালেন ফেরদৌসী কাদরী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সাইয়াদ সালেহীন কাদরী মারা গেছেন।  

৭৩ বছর বয়সি সালেহীন কাদরী কোভিড-১৯ পরবর্তী জটিলতা নিয়ে গত এক মাস ধরে ঢাকার ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।  বুধবার রাতে পৌনে ৪টার দিকে সেখানেই তার মৃত্যু।  এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।

সালেহীন কাদরী ‘এশিয়ার নোবেল’ র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার পাওয়া বাংলাদেশি বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরীর স্বামী।  আইসিডিডিআর,বির ইমিউনোলজি বিভাগের প্রধান ফেরদৌসীর ম্যাগসাইসাই পুরস্কার পাওয়ার ঘোষণা আসে মঙ্গলবার।  সেদিন রাতেই তার স্বামীর মৃত্যু সংবাদ এল।

ডা. আশীষ কুমার জানান, গত জুলাই মাসে করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পর ভাইরাস থেকে মুক্ত হয়েছিলেন ড. সাইয়াদ সালেহীন কাদরী।  কিন্তু পরে আবার নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হন।

তখন তিনি কোভিড নেগেটিভ ছিলেন, কিন্তু ফুসফুসের অবস্থা খারাপ ছিল।  অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়।  ওই অবস্থাতেই তিনি মারা যান।

ডা. আশীষ জানান, হৃদযন্ত্র এবং কিডনির সমস্যাও ছিল অধ্যাপক সালেহীন কাদরীর। তার সেপটিসেমিয়া হয়ে গিয়েছিল।

বুধবার বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে জানাজা হবে। তারপর তাকে বনানী কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।  
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status