ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
মানিকগঞ্জে গৃহবধুর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার
মোহাম্মদ ইউনুস আলী, মানিকগঞ্জ
প্রকাশ: Monday, 30 August, 2021, 7:15 PM

মানিকগঞ্জে গৃহবধুর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার

মানিকগঞ্জে গৃহবধুর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার

মানিকগঞ্জ পৌর এলাকার হিজুলী গ্রাম থেকে গতকাল রবিবার রাতে এক গৃহবধূর ঝুলন্ত অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর নাম হাচনা বেগম (৫৫)। তিনি ঘিওর উপজেলার কুশন্ডা গ্রামের আবদুল বারেক মিয়ার স্ত্রী। দাম্পত্য কলহের জেরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বারেক মিয়ার দ্বিতীয় স্ত্রী হাচনা। কয়েক বছর আগে মানিকগঞ্জ পৌর এলাকার হিজুলী গ্রামে বাড়ি করেন বারেক মিয়া। সেই বাড়িতেই থাকতেন হাচনা বেগম। বারেক মিয়া থাকেন দ্বিতীয় স্ত্রীর সঙ্গে থাকেন না। রবিবার সন্ধ্যায় হিজুলীর ওই বাড়ির ঘরের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে রাতে আটটার পুলিশে খবর দেয়।


মানিকগঞ্জ সদর থানা এসআই দয়াল চন্দ্র সরকার জানান, ঘরের তালাবদ্ধ কক্ষের ভেতর থেকে দুর্গন্ধ পাওয়া যায়। তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই নারীর অর্ধগলিত লাশ পাওয়া যায়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। তিনি বলেন, দু–তিন দিন আগে ওই নারী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও অধিকতর তদন্তে মৃত্যুর প্রকৃত ধরন জানা যাবে।

মানিকগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status