আগামী কয়েক দিনে আফগানিস্তানের রাজধানী কাবুলে আরো হামলার আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্রের একজন বিশেষজ্ঞ। দেশটির থিংক ট্যাংক উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান এক টুইটবার্তায় এমন আশঙ্কার কথা ব্যক্ত করেছেন।
রবিবারের হামলার পর কুগেলম্যান কাবুলের উদ্ভূত পরিস্থিতি নিয়ে একের পর এক টুইট করেন। তার মধ্যে একটি ছিলঃ
ভারতীয়রা বলছে আইএস-কে পাকিস্তান সমর্থিত। পাকিস্তানিরা বলছে আইএস-কে ভারত সমর্থিত। রাশিয়ান এবং ইরানিরা (এবং অন্যরাও) বলছে আইএস-কে যুক্তরাষ্ট্র সমর্থিত। না। আইএস-কে আইএস-কে সমর্থিত।
আরেক টুইটে কুগেলম্যান লিখেনঃ
আইএস তাদের পুরনো দুর্গ কুনার এবং নানগারহারে ক্ষতিগ্রস্ত হওয়ার পর কাবুলের আশেপাশে যথেষ্ট উপস্থিতি গড়ে তুলেছে। আমি আগামী কয়েক দিনে কাবুলে এরকম আরো হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না।
উল্লেখ্য, আফগানিস্তানে ইসলামিক স্টেট গোষ্ঠী ইসলামিক স্টেট অফ খোরাসান প্রভিন্স বা আইএস-কে নাম ব্যবহার করে যাদের মূল ঘাঁটি দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে।।