|
সম্পাদক নঈম নিজাম ও সিনিয়র রিপোর্টার রিমনসহ ১১ সাংবাদিকের নামে মানহানী মামলার প্রতিবাদে মিরপুরে মানববন্ধন
নতুন সময় প্রতিবেদক
|
![]() সম্পাদক নঈম নিজাম ও সিনিয়র রিপোর্টার রিমনসহ ১১ সাংবাদিকের নামে মানহানী মামলার প্রতিবাদে মিরপুরে মানববন্ধন গত ১৮ আগস্ট বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজটোয়েন্টি ফোরের সিইও নঈম নিজাম, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ইংরেজি দৈনিক ডেইলি সানের সম্পাদক ইনামুল হক চৌধুরী, বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহার, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক সাইদুর রহমান রিমনসহ ১১ জনের বিরুদ্ধে চট্টগ্রামে ৫০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়। জিয়া এরশাদের সেই বিচ্ছু শামসু এখন, ২৬০০ ডোজ টিকা চুরি করেও ধরাছোঁয়ার বাইরে হুইপ সামশুল, টাইপ মেশিন চোর থেকে সংসদের হুইপ ‘বিচ্ছু শামসু' শিরোনামে সংবাদ প্রকাশের ঘটনায় চট্টগ্রামের আদালতে হুইপ শামসুল হক চৌধুরী সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক এ মামলা করেন। ' মানববন্ধনে মিরপুরে বসবাসরত সকল সাংবাদিকদের সাথে একাত্মতা পোষণ করে যোগদান করেন বিএমএসএফ এর কেন্দ্রীয় সাধারন সম্পাদক আহম্মেদ আবু জাফর, সহসভাপতি সাঈদুর রহমান রিমন, সাংগঠনিক সম্পাদক মীর আলাউদ্দিন, আনিস লিমন, দৈনিক নতুন সময় প্রত্রিকার প্রকাশক ও সম্পাদক নাজমুল হক শ্যামল, দৈনিক খবরের আলো প্রত্রিকার প্রকাশক ও সম্পাদক আমিরুজ্জামানসহ বিভিন্ন প্রেসক্লাবের সদস্য এবং সাংবাদিকগণ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নেতা আহম্মেদ আবু জাফর বলেন, যতদিন সাংবাদিকদের বিরুদ্ধে এসব মিথ্যা চক্রান্ত মূলক মামলা প্রত্যাহার করা না হবে ততদিন আমাদের আন্দোলন চলবে। বিএমএসএফ এর সহসভাপতি সাঈদুর রহমান রিমন বলেন, সাংবাদিক নির্যাতনের জন্য গোটা দরকার দায়ী নয়, দায়ী গুটিকয়েক প্রশাসনিক কর্মকর্তা, গুটি কয়েক নেতা। তারাই সাংবাদিকদের সঙ্গে সরকারের দূরত্ব বাড়াচ্ছে, বৈরী সম্পর্ক সৃষ্টি করে চলছে। বক্তারা সাংবাদিকদের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে হুইপ শামসুল হক চৌধুরী কর্তৃক দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
