ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
মাদ্রাসার শিক্ষক কর্তৃক শিশু ছাত্র বলাৎকার
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ
প্রকাশ: Friday, 27 August, 2021, 5:22 PM
সর্বশেষ আপডেট: Friday, 27 August, 2021, 6:29 PM

মাদ্রাসার শিক্ষক কর্তৃক শিশু ছাত্র বলাৎকার

মাদ্রাসার শিক্ষক কর্তৃক শিশু ছাত্র বলাৎকার

সিরাজগঞ্জের সলঙ্গা থানার কুমাজপুর দারুল আবরার ক্বওমী হাফিজিয়া মাদ্রাসার নলছিয়া গ্রামের মাসুদ রানা তার ছেলে অলিউল্লাহ কে দ্বীনি শিক্ষার জন্য কুমাজপুর দারুল আবরার ক্বওমী মাদ্রাসায় ভর্তি করেন। শিক্ষার্থী অলিউল্লাহ মাদ্রাসায় আবাসিকে থেকে গত এক বছর যাবত পড়া লেখা করে আসছিল। গত ১১ আগস্ট ২০২১ রাতে একই মাদ্রাসার শিক্ষক আবু রায়হান শিক্ষার্থী অলিউল্লাহকে তার কাছে ডেকে নিয়ে ইচ্ছার বিরদ্ধে বলাৎকার করে। বলাৎকারের বিষয়টি প্রকাশ করলে শিক্ষক তাকে প্রাননাশের হুমকি দেয়।  এভাবে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ছাত্রটিকে বলাৎকার করে। কয়েক দিন পর আবার কু-কর্মকরার প্রস্তাব দিলে শিক্ষার্থী অলিউল্লাহ তার প্রস্তাবে রাজি না হলে পর দিন সকালে তাকে মারধর করে। মারধরের ঘটনার পর শিক্ষার্থী অলিউল্লাহ ছুটি চায় শিক্ষক ছুটি না দিলে শিক্ষার্থী অলিউল্লাহ গোপনে ১৯ আগস্ট নিজ বাড়ি চলে যায়। শিক্ষার্থী অলিউল্লাহ বাড়ি গিয়ে তার পরিবারের কাছে শিক্ষক আবু রায়হান কু-কর্মের কথা খুলে বলেন এবং আরো বলেন যে ১১ আগস্ট ২০২১ এর পূর্বেও একাধিকবার তাকে বলাৎকার করে।

পরবর্তীতে  শিক্ষার্থীর অভিভাবকেরা মাদ্রাসা ম্যানেজিং কমিটির কাছে বিষয় টি জানালে কমিটির লোকজন উচিৎ বিচারের আশ্বাস দেয়। কিন্তুু আসামী আবু রায়হান আত্ম গোপন করে। উক্ত ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে এবং স্থানীয় জনগনের মধ্যে উত্তেজনার সৃষ্টি করে।

 পরবর্তীতে শিক্ষার্থী অলিউল্লাহ এর পরিবার সলঙ্গা থানায় মামলা দায়ের করে এবং র‌্যাব-১২ এর কাছে আসামীকে গ্রেফতারের আকুতি জানায়। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর সহকারী পুলিশ সুপার মি. জন রানার নেতৃত্বে র‌্যাব-১২ এর বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং আধুনিক তথ্য প্রযুক্তির সাহায্যে আসামী আবু রায়হান কে ঢাকাস্থ ভাটারা থানাধীন বাড্ডা এলাকা হতে ২৭ আগস্ট ২০২১ তারিখ ভোর ০৫.১৫ ঘটিকায় গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী মোঃ আবু রায়হান (২৪), সলঙ্গা থানার খোলাপাড়া গ্রামের মোঃ হাসেন আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ঘটনার সত্যতা স্বীকার করে।
গ্রেফতারকৃত পলাতক আসামীকে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status