|
৩ রানে ৭ উইকেট : হল্যান্ড নারী ক্রিকেটারের বিশ্বরেকর্ড
নতুন সময় স্পোর্টস ডেস্ক
|
![]() ৩ রানে ৭ উইকেট : হল্যান্ড নারী ক্রিকেটারের বিশ্বরেকর্ড কিন্তু এমন দুর্দান্ত বোলিং দেখা গেছে আন্তর্জাতিক ক্রিকেটে। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দিনেই এমন পারফরম্যান্স করে দেখালেন নেদারল্যান্ডসের ডানহাতি মিডিয়াম পেসার ফ্রেডরিক ওভারডাইক। তার বোলিং ফিগার ৪-২-৩-৭। অর্থাৎ ৪ ওভার বল করে ২টি মেডেন দিয়ে রান দিয়েছেন মাত্র ৩! বিনিময়ে উইকেট নিয়েছেন ৭টি। এ এক অনন্য বিশ্বরেকর্ড! ওভারডাইকের আগে এমন রেকর্ড নারী ক্রিকেট তো বটেই, পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও করে দেখাতে পারেননি কেউ। সে অর্থে বৃহস্পতিবার বিশ্বের প্রথম বোলার হিসেবে ৭ উইকেট নেওয়ার নজির গড়লেন ওভারডাইক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ের রেকর্ড এতোদিন ধরে ছিল নেপাল নারী দলের অফস্পিনার অঞ্জলি চাঁদের দখলে। মালদ্বীপের বিপক্ষে কোনো রান না দিয়ে ৬টি উইকেট নিয়েছিলেন তিনি। ফ্রান্সের বিপক্ষে বৃহস্পতিবার সেই রেকর্ড ভেঙে দিলেন ওভারডাইক। তার অমন বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৩৩ রানে গুড়িয়ে যায় ফ্রান্স। আর মাত্র ৩.৩ ওভারেই ৩৪ রানের লক্ষ্যে পৌঁছে যায় নেদারল্যান্ডস।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
