ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
গেমটা খেলুন, টাকা ফেরত পেয়ে যাবেন! এক ভুলে চলে গেল শিক্ষকের ৩ লক্ষ টাকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 27 August, 2021, 12:00 PM
সর্বশেষ আপডেট: Friday, 27 August, 2021, 6:20 PM

গেমটা খেলুন, টাকা ফেরত পেয়ে যাবেন! এক ভুলে চলে গেল শিক্ষকের ৩ লক্ষ টাকা

গেমটা খেলুন, টাকা ফেরত পেয়ে যাবেন! এক ভুলে চলে গেল শিক্ষকের ৩ লক্ষ টাকা

ভুয়ো কল করে ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা লুট করার ব্যাপারে বড় কুখ্যাতি রয়েছে জামতারা গাং-র। এবার তাদেরই ফাঁদে পা দিলেন মালদহের এক শিক্ষক। বলা হয়েছিল রিচার্জ না করলে সিম কার্ড বন্ধ হয়ে যাবে, আর এভাবেই প্রতারকরা জড়িয়ে ফেলেন ওই শিক্ষককে।

হাঁটুর ব্যথা দ্রুত নিরাময় করুন। আবার তরুণ বোধ করতে কি করতে হবে?

খবর সূত্রে জানা গেছে, ওই শিক্ষকের অ্যাকাউন্ট থেকে গায়েব করা হয় তিন লক্ষাধিক টাকা। এই বিষয়টি নিয়ে সাইবারক্রাইম বিভাগে তিনি লিখিত অভিযোগও দায়ের করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই শিক্ষকের নাম শুভময় চৌধুরী, মালদা টাউন স্কুলের ইংরেজির শিক্ষক তিনি। ঐ শিক্ষকের অভিযোগ, গত সোমবার রাতে টেলিফোন সংস্থার কর্মী পরিচয় দিয়ে তার কাছে একটি ফোন আসে। তাকে বলা হয় এখনই ১০ টাকা রিচার্জ করতে হবে, না হলে তার সিম কার্ডের পরিষেবা বন্ধ করে দেওয়া হবে।

রিচার্জ করার জন্য একটি লিঙ্ক পাঠানো হয় শিক্ষকের মোবাইলে। ওই লিংকের মাধ্যমে তিনি সাথে সাথে ১০ টাকা রিচার্জ করেন। এরপর দেখেন তার GPay (গুগল পে) থেকে ২৫ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে। তখন ওই টেলিকম সংস্থার কর্মী হিসেবে পরিচয় দেওয়া ভুয়ো ব্যক্তি জানান, GPay-তে কিভাবে টাকা ফেরত পাওয়া যায়।

এরপর ওই শিক্ষককে একটি গেম খেলার কথা বলা হয়। তিনিও টাকা ফেরত পাওয়ার আশায় ওই গেমটি খেলতে থাকেন। এরপরই তার অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে ৩ লক্ষাধিক টাকা গায়েব হয়ে যায় বলে তিনি অভিযোগ করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status