ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
কাবুলে জোড়া বিস্ফোরণে ২৮ তালেবানসহ নিহত ৯০
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 27 August, 2021, 11:05 AM

কাবুলে জোড়া বিস্ফোরণে ২৮ তালেবানসহ নিহত ৯০

কাবুলে জোড়া বিস্ফোরণে ২৮ তালেবানসহ নিহত ৯০

তালেবানের কাবুল দখলের পর কূটনীতিক, বিদেশি নাগরিক ও অসংখ্য নাগরিক আফগানিস্তান ছাড়ার তোড়জোড়ের মধ্যে জোড়া বিস্ফোরণ ঘটানো হলো।

কাবুল বিমানবন্দরের কাছে জোড়া ‘আত্মঘাতী’ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯০ এ দাঁড়িয়েছে। বিস্ফোরণে নিহতদের মধ্যে কমপক্ষে ২৮ জন তালেবান ও ১৩ জন মার্কিন সেনা সদস্য। আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে, মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট এ হামলার দায় স্বীকার করে নিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক তালেবান কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, ‘আমরা আমেরিকানদের চেয়ে বেশি লোককে হারিয়েছি।’

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ওই জোড়া বিস্ফোরণে আহতও দেড়শ ছাড়িয়েছে বলে নাম পরিচয় জানাতে অনিচ্ছুক ওই কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

তালেবানের কাবুল দখলের পর কূটনীতিক, বিদেশি নাগরিক ও অসংখ্য নাগরিক আফগানিস্তান ছাড়ার তোড়জোড়ের মধ্যে এ প্রাণঘাতী হামলা হলো।

এদিকে, এই হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হামলার পেছনে দায়ীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করার কথাও জানিয়েছেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার জো বাইডেন বলেছেন, ‘আমরা ক্ষমা করবো না। আমরা এই হামলার কথা ভুলেও যাবো না। আমরা হামলাকারীদের অবশ্যই খুঁজে বের করবো এবং জড়িতদেরকে এর মূল্য দিতে হবে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status