ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
মেহেরপুরে স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 26 August, 2021, 7:01 PM

মেহেরপুরে স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন

মেহেরপুরে স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন

মেহেরপুর সদরে আলম আলী হত্যা মামলায় তাঁর দ্বিতীয় স্ত্রী সুফিয়া খাতুনসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ দণ্ডাদেশ প্রদান করেন।

সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের খোকন আলী, চন্দ্রপুর গ্রামের মুকুল হোসেন এবং আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের আসাদুল হক। নিহত আলম আলী উপজেলার বলিয়ারপুর গ্রামের বাসিন্দা।

আলমের স্ত্রীর সঙ্গে পরকীয়ার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ৩১ জুলাই বলিয়ারপুর গ্রামের একটি পাটখেত থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পরে মর্গে থাকা অবস্থায় লাশ শনাক্ত করেন আলম আলীর পরিবারের সদস্যরা। ওই ঘটনায় ১ আগস্ট সদর থানার পুলিশ বাদী হয়ে সাত-আটজনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা শওকত আলী অধিকতর তদন্ত করে ২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আলমের স্ত্রীর সঙ্গে পরকীয়ার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। ১৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ দুপুরে বিচারক রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি কাজী শহিদ। আসামিপক্ষের আইনজীবী ছিলেন কামরুল ইসলাম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status