|
প্রশাসনের হস্তক্ষেপ কামনা
গৌরীপুর বহিরাগত হিজড়াদের উপদ্রবে অতিষ্ঠ
আবদুল কাদির, ময়মনসিংহ
|
![]() গৌরীপুর বহিরাগত হিজড়াদের উপদ্রবে অতিষ্ঠ এতে স্থানীয় হিজড়াদের কোণঠাসা অবস্থায় মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে। তাই বহিরাগত হিজড়াদের উপদ্রব বন্ধে স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় আলোর পথে একতা কল্যাণ হিজড়া সংগঠনের নেতৃবৃন্দ। আলোর পথে একতা কল্যাণ হিজড়া সংগঠনের সভাপতি প্রিয়া রানী সরকার হিজড়া লিখিত অভিযোগে জানান, গৌরীপুরে বিভিন্ন হাট বাজারে দোকানীদের দান করা টাকায় তারা জীবিকা নির্বাহ করে থাকে। সম্প্রতি নেত্রকোণার শ্যামগঞ্জ, বৈখরহাটি ও ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকা থেকে বহিরাগত হিজড়ারা গৌরীপুরে বিভিন্ন হাট-বাজার থেকে দোকানীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা তুলে নিয়ে যাচ্ছে। এতে নিষেধ করা হলে স্থানীয় হিজড়াদের প্রাণনাশসহ নানা হুমকী দিয়ে থাকে বহিরাগত হিজড়ারা। এ ঘটনাটি উপজেলা প্রশাসনকে লিখিতভাবে অবগত করা হয়েছে বলে তিনি জানান। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ সাংবাদিকদের জানান, হিজড়া সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে এ ঘটনাটি সমাধানের চেষ্টা করবেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
