ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
গাজীপুরে করোনার টিকা নেয়ার পর অর্ধশতাধিক পোশাক শ্রমিক অসুস্থ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 26 August, 2021, 4:54 PM

গাজীপুরে করোনার টিকা নেয়ার পর অর্ধশতাধিক পোশাক শ্রমিক অসুস্থ

গাজীপুরে করোনার টিকা নেয়ার পর অর্ধশতাধিক পোশাক শ্রমিক অসুস্থ

গাজীপুরে একটি পোশাক কারখানায় করোনা টিকা নেয়ার পর অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। টিকা নেয়ার পর শ্রমিকরা অসুস্থ হয়ে গেলে কারখানাটিতে টিকা কার্যক্রম বন্ধ রাখা হয়।

গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান জানান, সকালে মৌচাক এলাকায় সাদমা গ্রুপের মৌচাক ফ্যাশন কারখানায় শ্রমিকদের সিনোফার্মার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়। ঘণ্টাখানেক পর থেকে টিকা নেয়া কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে একে একে আরও অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাদের আশে-পাশের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে নেয়া হয়। অসুস্থ শ্রমিকরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদ জানিয়েছেন চিকিৎসকরা।

সাদমা গ্রুপের পরিচালক মোহাম্মদ সো‌হেল রানা জানান, টিকা দেয়ার কিছুক্ষণ পর থেকে অসুস্থ হওয়ায় তা‌দের প্রাথমিক চিকিৎসা দি‌য়ে তা‌দের বাসায় পাঠা‌নো হ‌য়ে‌ছে ।

এর আগে বুধবার (২৫ আগস্ট) গাজীপুরের টঙ্গীর শ্যাটার্ন টেক্সটাইল কারখানায় বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। মঙ্গলবার (২৪ আগস্ট) ও বুধবার (২৫ আগস্ট) কারখানাটির প্রায় ১২শ’ শ্রমিককে মডার্নার দ্বিতীয় ডোজ দেয়া হয়।

গাজীপু‌রের সি‌ভিল সার্জন ডা. খাইরুজ্জামান জানান, তারা সাইকোজেনিক বা মনস্তাত্ত্বিক কারণে অসুস্থ হয়ে পড়তে পারেন। যার ফলে তারা ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছেন। ভয়ের কিছু নেই। তারা চিকিৎসা নিচ্ছেন। আমরা আবারও টিকা কার্যক্রম শুরু করবো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status