ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
এত বড় দায়িত্ব পালন আমার জন্য কষ্টকর : মুহিব্বুল্লহ বাবুনগরী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 24 August, 2021, 6:56 PM

এত বড় দায়িত্ব পালন আমার জন্য কষ্টকর : মুহিব্বুল্লহ বাবুনগরী

এত বড় দায়িত্ব পালন আমার জন্য কষ্টকর : মুহিব্বুল্লহ বাবুনগরী

অসুস্থতার কারণে সংগঠনের নতুন দায়িত্ব পালন করা কঠিন হবে মনে করছেন হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী। তবে কষ্টকর হলেও সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রয়াত হেফাজত আমির জুনায়েদ বাবুনগরীর স্থলাভিষিক্ত হওয়া এই নেতা।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন মুহিব্বুল্লাহ বাবুনগরী। বিবৃতিতে তিনি বলেন, ‘১৯ আগস্ট আমার ভাগিনা জুনায়েদ বাবুনগরীর জানাজার পূর্ব মুহূর্তে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুরুল ইসলামের মাধ্যমে হেফাজতে ইসলামের হাল ধরার জন্য বর্তমান আমির হিসেবে আমার নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু আমার পক্ষে এত মহৎ দায়িত্ব আদায় করা খুবই কঠিন। কারণ আমি অনেক অসুস্থ। তার পরও যেহেতু নাম ঘোষণা হয়েছে, তাই আমি যথা সম্ভব আল্লাহর রহমতে দায়িত্ব পালন করা এবং আপনাদের সবার সুপরামর্শে এই ঈমানি সংগঠনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পুরা চেষ্টা করব।’

প্রায় ৮৬ বছর বয়স্ক মুহিব্বুল্লাহ বাবুনগরী আরও বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকে ঘোষিত হেফাজতে ইসলামের দাবিগুলো বাস্তবায়নের জন্য সুন্দরভাবে চেষ্টা করা আমাদের সবার কর্তব্য ও ইমানি দায়িত্ব। আমাদের কিছু মানুষ চলে গেছেন বলে হেফাজতে ইসলাম চলে যাবে, এটি হওয়া উচিত নয়। তাই যতক্ষণ আমাদের প্রাণ আছে, ততক্ষণ আমাদের ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে সঠিক আকিদা-বিশ্বাস, ইসলামি চিন্তা-চেতনা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার মেহনত চালিয়ে যেতে হবে।’

বিবৃততে সব ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে মুরব্বিদের পরামর্শক্রমে আগের মতো সম্মিলিতভাবে কাজ করতে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status