ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
কত ভাড়ার রিসোর্টে থাকছেন প্রেমিকসহ শ্রাবন্তী ও ছেলে এবং তার প্রেমিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 24 August, 2021, 6:53 PM

কত ভাড়ার রিসোর্টে থাকছেন প্রেমিকসহ শ্রাবন্তী ও ছেলে এবং তার প্রেমিকা

কত ভাড়ার রিসোর্টে থাকছেন প্রেমিকসহ শ্রাবন্তী ও ছেলে এবং তার প্রেমিকা

তারকাদের প্রিয় হলিডে ডেস্টিনেশন বরাবরই মালদ্বীপ। আগে বলিউড তারকারা ছুটি পেলেই পৌঁছে যেতেন সমুদ্রের বুকের এই নির্জন সমুদ্র শহরে। এখন এতে শামিল হয়েছেন কলকাতার তারকারাও। দেব-রুক্সিনির পর মালদ্বীপে ছুটি কাটাতে গেলেন টলিপাড়ার ‘কনট্রোভার্সি কুইন’ শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সঙ্গী প্রেমিক অভিরূপ নাগ চৌধুরী, ছেলে ঝিনুক ও ছেলের প্রেমিকা দামিনী ঘোষ।

দুই প্রেমিক জুটির মনের রঙে এখন মলদ্বীপে ভালোবাসার ছোঁয়া।

সেখান থেকে ছবি শেয়ার করে সবাইকে চমকে দিয়েছিলেন অভিনেত্রী। দামিনী আর ঝিনুকের ইনস্টাগ্রাম স্টোরিতেও এখন শুধুই মালদ্বীপ। নীল ঝকঝকে আকাশ, পানির ওপর সূর্যের ছটা, দুজনেই বিমানের জানালা থেকে মালদ্বীপের সৌন্দর্য ফ্রেমবন্দি করেছেন। তার ওপর লোভনীয় নানা সি-ফুডের ছবিও শেয়ার করেছেন ইনস্টা স্টোরিতে।

খোঁজ নিয়ে জানা গেল, কলকাতার এই দুই প্রেমিক জুটি রয়েছেন ‘লাক্স সাউথ অ্যারি অ্যাটোল’-এ। যার সর্বনিম্ন ভাড়া প্রতিদিন ৫০ হাজার টাকা। সবচেয়ে দামি কটেজটির ভাড়া প্রায় ৯৩ হাজার টাকা। বেশির ভাগ কটেজই সি ফেসিং। কিছুর সঙ্গে রয়েছে আবার নিজস্ব সুইমিংপুল। যেগুলোর ভাড়া প্রতিদিন ৭০ হাজারের কাছাকাছি। ঝিনুকের প্রেমিকা-মডেল দামিনীর ছবিতে ধরা পড়েছে, তিনি যে কটেজে আছেন তাঁর নিচেই টলমল করছে নীল জলরাশি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status