ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
পবনদীপকে ৮০ লাখ টাকার অডি উপহার দিলেন অরুণিতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 24 August, 2021, 6:51 PM

পবনদীপকে ৮০ লাখ টাকার অডি উপহার দিলেন অরুণিতা

পবনদীপকে ৮০ লাখ টাকার অডি উপহার দিলেন অরুণিতা

‘ইন্ডিয়ান আইডল ১২’-র বিজয়ী হিসেবে ১৫ অগস্ট সামনে এসেছে পবনদীপ রাজনের নাম। আর তাঁর বিশেষ বন্ধু অরুণিতা কাঞ্জিলাল রয়েছেন দ্বিতীয় পজিশনে। এই দুই প্রতিযোগীকে নিয়ে আলোচনা কিছু কম নয়। মুম্বাইয়ে একসঙ্গে থাকবেন, কেদারনাথ ঘুরতে যাবেন- এমন একাধিক তথ্য ঘোরাফেরা করেছিল ইন্টারনেট-দুনিয়ায়। যদিও এই দুটিই সত্যি বলে মেনে নিয়েছেন পবনদীপ তাঁর দেওয়া এক সাক্ষাৎকারে।

তবে হঠাৎই নতুন তথ্য ঘোরাফেরা করছে বলিউডে। শোনা যাচ্ছে ‘প্রেমিক’ পবনদীপের জয়ে খুশি হয়ে তাঁকে একটি Audi Q7 উপহার হিসেবে দিয়েছেন বনগাঁর মেয়ে অরুণিতা কাঞ্জিলাল। আর তা শুনেই চমকে উঠেছেন নেটিজেনরা। কারণ, বর্তমানে অডি কম্পানির এই গাড়িটির বাজার মূল্য ৬৯ লাখ রুপির আশপাশে। যার বাংলাদেশি টাকায় মূল্যমান ৮০ লাখ টাকা। এত দামি উপহার কিভাবে দিলেন অরুণিতা,  সেটা নিয়েই উঠেছে গুঞ্জন।

যদিও এ নিয়ে অরুণিতা বা পবনদীপের পক্ষে কোনো কথা বলা হয়নি, কিন্তু শোনা যাচ্ছে ‘ইন্ডিয়ান আইডল’ জেতার জন্য আরো বেশ কিছু দামি উপহার পেয়েছেন পবন তাঁর বন্ধুদের থেকে। সাইলি কাম্বলে দিয়েছেন ৭২ হাজার টাকার সোনার চেইন, মহম্মদ দানিশ দিয়েছেন ১৪ লাখ টাকার গিটার, শন্মুখপ্রিয়া দিয়েছেন ১.৩ লাখ টাকার মণীশ মলহোত্রার ডিজাইন করা স্যুট। তাহলে বুঝতেই পারছেন দামি উপহারের তালিকা বেশ লম্বা। এবার এটা গুজব না সত্যি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status