|
যশোরে দুই পুলিশ সদস্য ইয়াবাসহ আটক
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() যশোরে দুই পুলিশ সদস্য ইয়াবাসহ আটক শনিবার বিকেলে যশোর শহরের মোমিননগর সমবায় সমিতি ভবনের উপরে যশোর আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।আটক আজম মোল্যা যশোরের চাঁচড়া ফাঁড়িতে কর্মরত। তার বাড়ি বাগেরহাট জেলার জয়গাছি গ্রামে, বাবার নাম আব্দুল জব্বার মোল্যা। এছাড়া মুজাহিদ ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন এবং সাময়িক বরখাস্ত। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার কচুয়াপোতা গ্রামের শফিকুল ইসলামের ছেলে।কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, পুলিশ কনস্টেবল আজম মোল্যা (কং- ১৭৩৪) ও মুজাহিদ (কং-১৩১১৬, বরখাস্ত ) যশোর আবাসিক হোটেলের ৪১০ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কসবা পুলিশ ফাঁড়ির এসআই খায়রুল আলম সেখানে অভিযান চালান। সেখানে তাদের হেফাজত থেকে ২ বোতল ফেনসিডিল ও ১০ পিস ইয়াবা এবং ইয়াবা সেবনের জন্যে বিশেষভাবে তৈরি লাইটার উদ্ধার করেন।তিনি জানান, উল্লিখিত দুজন মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
