|
কালীগঞ্জে মাঠের বিনোদন এখন স্মাটফোনে বন্দি
এম সহিদুল ইসলাম, লালমনিরহাট
|
![]() কালীগঞ্জে মাঠের বিনোদন এখন স্মাটফোনে বন্দি বাজার থেকে কেনা লাটিম যখন ভোঁ ভোঁ শব্দে নিজের শ্রেষ্ঠত্ব জানান দেয় তার সুখ যারা ঘুরিয়েছে তারাই জানে। শুধু কি লাটিম ঘুরানো? একটা লাটিম কতভাবে ঘোরানো যায় তার প্রদর্শনী দেখাটাও চোখের প্রশান্তি এনে দিতো। সভ্যতার ক্রমবিকাশ আর আধুনিকতার ছোঁয়ায় এ জেলার পাঁচ উপজেলা থেকে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কিছু খেলাধুলা। তাই তো শৈশবে যে সব খেলাধুলা খেলেছিলেন আজকের বৃদ্ধরা সে সব খেলাধুলো না দেখতে পেয়ে তারাও এখন ভুলে গেছেন বহু খেলর নাম। এক সময় গ্রামের শিশু ও যুবকরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের খেলাধুলায় অভ্যস্ত ছিল। তারা অবসরে গ্রামের খোলা মাঠে দলবেঁধে খেলত এসব খেলা। আর খেলাধুলার মাধ্যমে শৈশবে দুরন্তপনায় জড়িয়ে থাকতো ছেলেমেয়েরা। কিন্তু মাঠ-বিল-ঝিল হারিয়ে যাওয়া, আধুনিক সভ্যতার ছোঁয়া ও কালের বিবর্তনে মহাকালের ইতিহাস থেকে মুছে যেতে বসেছে এসব খেলাধুলো। গ্রামীণ খেলা আমাদের আদি ক্রীড়া সংস্কৃতি। এসব খেলাধুলা একসময় আমাদের গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য বহন করত। বর্তমানে গ্রামীণ খেলা বিলুপ্ত হতে হতে আজ তার অস্তিত্ব খুঁজে পাওয়াই কঠিন। খোদ আজ পাড়াগাঁয়েও সবচেয়ে বেশি প্রচলিত কবাডি, দাঁড়িয়াবান্ধা, খো খো, ডাং গুলি, কানামাছি প্রভৃতি গ্রামীণ খেলার আর তেমন প্রচলন নেই। বিগত ক’বছর আগেও দেখা যেত গ্রামের কিশোরীরা উঠোন দখল করে খেলছে সাত চারা, গুটি, কানা মাছি প্রভৃতি খেলাধুলা। আবার খেলাধুলোতে কোনো কালেও পিছিয়ে থাকেনি গ্রাম বাংলার ছেলেরাও। তাদের খেলতে দেখা যেত হা ডু ডু, ডাং গুলি, ক্রিকেট, মারবেল ইত্যাদি। লুডু, ষোল গুটি, তিন গুটির মতো বুদ্ধির খেলাগুলো ব্যপক জনপ্রিয়তা পেয়েছিল বয়স্কদের হাত ধরে। অবসর সময়ে কিংবা শীতকালে রোদে বসে এসব খেলা খেলতেন তারা। জমতোও ভালো। বর্ষাকালে খোলা মাঠে কিংবা ব্যস্তহীন রাস্তায় দেখা মিলত কিশোরদের। কাদা মাটিতে হা ডু ডু কিংবা হাওয়াহীন ফুটবল খেলা জমতো সবচেয়ে বেশি। তবে খেলার চেয়ে কাদা মাখামাখি হতো উৎসাহজনক ভাবে। ঘরে ফিরে মায়েদের বকাবকিও জুটত সৌভাগ্যক্রমে। মার্বেল আর ডাং গুলি খেলা হতো শরৎ, শীত ও গ্রীষ্ম কালে। তবে ডিজিটাল যুগে এসে হারিয়ে যাতে বসেছে গ্রাম্য এইসব খেলাগুলো। গ্রাম ছেড়ে শহরমুখী মানুষ ক্রমশ ভুলে গেছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলোগুলো। সেই সব খেলার পরিবর্তে স্থান নিয়েছে অনলাইন গেম, ফেসবুকের মতো বিনোদন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে পিয়ার টু পিয়ার সেশন
