ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
দরজা না খুলে মদ ঢেলে বোতল খালি করছিলেন পরীমনি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 13 August, 2021, 6:40 PM

দরজা না খুলে মদ ঢেলে বোতল খালি করছিলেন পরীমনি

দরজা না খুলে মদ ঢেলে বোতল খালি করছিলেন পরীমনি

মাদক মামলায় গ্রেপ্তার ঢালিউড অভিনেত্রী পরীমনিকে নিয়ে বের হচ্ছে একের পর এক তথ্য। এবার ‘জানা গেল’ নায়িকা কেন আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানের দিনে বাসার দরজা খুলতে আধা ঘণ্টা দেরি করেছিলেন।

শুক্রবার (১৩ আগস্ট) বিকেল ৩টার দিকে মামলার শুনানি শেষে পরীমনির জামিন আবেদন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে বেলা পৌনে ১২টার দিকে পরীকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালতে হাজির করা হয়।
 
জামিন আবেদনের শুনানিতে আবেদনের বিরোধিতা করেন পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু। তিনি বলেন, পরীমনির বাসার যে খালি বোতল পাওয়া গেছে সেগুলোতে মদ ছিল। তার বাসায় যেদিন অভিযান চালানো হয়, সেদিন অভিনেত্রী আধাঘণ্টা পর্যন্ত দরজা না খুলে বোতল থেকে মদ ফেলে দিয়ে বোতল খালি করেন।
 
আবদুল্লাহ আবু বলেন, নায়িকা তো আরও আছেন, তাদের বাসায় তো মদ পাওয়া যায়নি। তাদের তো পুলিশ ধরেনি। পরীমনিকে কেন গ্রেপ্তার করা হয়েছে? তার বাসায় মদ ছিল, সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করেছে।
 
তিনি আরও বলেন, পরীমনির সদস্যপদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। আমি এত গভীরে যেতে চাই না। নায়িকা ও সাধারণ মানুষ আইনের চোখে সবাই সমান। তার বাসায় মদ পাওয়া গেছে। আমরা চাই তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হোক।
 
শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল জামিন আবেদন নামঞ্জুর করে পরীমনিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  
 
গত ৫ আগস্ট (বৃহস্পতিবার) বনানী থানায় মাদক আইনে মামলা করা হয় পরীর বিরুদ্ধে। ওইদিনই সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয় পরীমনিকে। তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে মঙ্গলবার (১০ আগস্ট) ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস।
 
এর আগে ৪ আগস্ট বনানীর বাসা থেকে আটক করা হয় পরীমনিকে। র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক পাওয়া যায় তার বাসায়। এরপর থেকে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।
 
পরীমনি ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে। এরপর নাটকে অভিনয় শুরু করেন। তবে চলচ্চিত্রে অভিনয়ের আগেই আলোচনায় আসেন বিতর্কিত এ অভিনেত্রী। চলচ্চিত্র নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরুর প্রথম দিকেই ২৩টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমতো হৈ চৈ ফেলে দিয়েছিলেন পরীমনি।
 
২০১৫ সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসা সীমাহীন’। স্বল্প ক্যারিয়ার জীবনে খুব বেশি ছবিতে অভিনয় করেননি পরীমনি, তবে বনানীতে ফ্ল্যাট ও কোটি টাকার বিলাশবহুল গাড়ির মালিকানা, পাঁচ তারকা হোটেলে জন্মদিন পালন ও বিভিন্ন সময়ে তার দেশের বাইরে ভ্রমণ নিয়েও প্রশ্ন উঠেছে বহুবার। কিন্তু এত সব কিছুর মালিকানার পেছনের আয়ের উৎস খুঁজে পাওয়া যায়নি।
 
ব্যক্তিগত জীবন নিয়েও বিতর্ক পিছু ছাড়েনি তার। সাংবাদিক তামিম হাসানের সঙ্গে ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পরীমনির বাগদান হয়। পরবর্তীকালে তাদের এনগেজমেন্ট ভেঙে যায়। ২০২০ সালের ৯ মার্চ তিনি পরিচালক কামরুজ্জামান রনিকে তিন টাকা দেনমোহরে বিয়ে করেন, সেটাও টেকেনি। ওই বছরেই বিচ্ছেদ হয় তাদের। তবে এর আগেও গুঞ্জন উঠেছিল অভিনয়ে আসার আগেও নাকি বিয়ে করেছিলেন পরীমনি। ২০১২ সালে সৌরভ নামের একজনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সে সময়ের কিছু ছবিও ভাইরাল হয়েছিল। তবে পরীমনি সব অস্বীকার করেন।
 
তবে সব কিছু ছাপিয়ে আবারো আলোচনায় আসেন ৯ জুন মধ্যরাতে সাভারে অবস্থিত ঢাকা বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে। এরপর প্রধান আসামি করে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও অমিসহ পাঁচজনের নামে মামলা করেন তিনি। পরে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
 
সবশেষ ৪ আগস্ট পরীমনির বনানীর বাসায় র‌্যাব অভিযান শেষে তাকে গ্রেপ্তার করে। বাসায় অনুমোদনহীন মিনিবার পরিচালনা ও মাদকদ্রব্য রাখার অভিযোগে তার বিরুদ্ধে বনানী থানায় মামলা করে র‌্যাব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status