ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
আদালত প্রাঙ্গনে প্রিজন ভ্যান দেখে পরীমণি বললেন ‘নাইস গাড়ি’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 13 August, 2021, 6:32 PM

আদালত প্রাঙ্গনে প্রিজন ভ্যান দেখে পরীমণি বললেন ‘নাইস গাড়ি’

আদালত প্রাঙ্গনে প্রিজন ভ্যান দেখে পরীমণি বললেন ‘নাইস গাড়ি’

রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় দু’দিনের রিমান্ড শেষে আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুর জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

আজ শুক্রবার আদালতের এই আদেশের পর তাকে বিকেল ৪টা ১২ মিনিটে প্রিজন ভ্যানে করে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে নেয়া হয়। তবে আদালত প্রাঙ্গনে প্রিজন ভ্যানে ওঠার আগে পরীমণি বললেন, ‘নাইস গাড়ি’।
এর আগে, দুই দফায় ছয় দিনের রিমান্ড শেষে দুপুর পৌনে ১২টার দিকে শামসুন্নাহার স্মৃতি ওরফে স্মৃতিমনি ওরফে পরীমণিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা। অপরদিকে পরীমণির জামিন আবেদন করেন তার আইনজীবী।

উভয়পক্ষের শুনানি শেষে বিকেল ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল পরীমণির জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে পরীমণির বনানীর বাসায় অভিযান চালায় র‌্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে রাত ৮টার দিকে তাকে আটক করে র‌্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status