মানিকগঞ্জের শিবালয় উপজেলার অসহায় শিল্পীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৫৪ জনকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। শিবালয় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও শিবালয় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউর রহমান খাঁন জানু প্রধান অতিথি হিসেবে শিল্পীদের হাতে নগদ অর্থ তুলে দেন । প্রত্যেক শিল্পীকে ৫০০ টাকা করে প্রদান করা হয়েছে।
এসময় মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতা সুদীপ ঘোষ বাসু, শিবালয় উপজেলার উলাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা মনিদ্র বিশ্বাসসহ স্থানীয় শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন। শিবালয় শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাংবাদিক বাবুল আকতার মঞ্জুর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।