ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
হেলেনার বিরুদ্ধে এবার চাঁদাবাজির মামলা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 August, 2021, 8:53 PM
সর্বশেষ আপডেট: Monday, 2 August, 2021, 8:55 PM

হেলেনার বিরুদ্ধে এবার চাঁদাবাজির মামলা

হেলেনার বিরুদ্ধে এবার চাঁদাবাজির মামলা

আওয়ামী লীগের উপকমিটি থেকে বহিষ্কৃত নারীনেত্রী হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে এবার চাঁদাবাজির মামলা করেছেন আব্দুর রহমান তুহিন নামে এক সাংবাদিক।

সোমবার রাতে রাজধানীর পল্লবী থানায় মামলাটি করেন ওই সাংবাদিক। এ নিয়ে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে মোট চারটি মামলা হলো।

পল্লবী থানা সূত্র ঢাকা টাইমসকে মামলার বিষয়টি নিশ্চিত করেছে।

মামলার অভিযোগপত্রে তুহিন অভিযোগ করেছেন, জয়যাত্রা টেলিভিশনের ভোলা প্রতিনিধি দেওয়ার নামে হেলানা ও তার সহযোগীরা মোটা অংকের টাকা নিয়েছিলেন। এই অভিযোগেই তিনি চাঁদাবাজির মামলা করেছেন। অভিযোগপত্রে টেলিভিশনটির চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর, জেনারেল ম্যানেজার হাজেরা, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ, কো-অডিনেটর সানাউল্লাহ নুরী, স্টাফ রিপোর্টার মাহফুজ শাহরিয়ারসহ অজ্ঞাত ১০/১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।

এর আগে তুহিন ঢাকা টাইমসকে বলেন, বিভিন্ন সময় জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর ও তার সহযোগীরা আমার কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা নিয়েছেন। কিন্তু প্রতিনিধি হিসেবে ক্যামেরাসহ যেসব সুবিধা দেওয়ার কথা ছিল সেগুলো দেওয়া হয়নি। উল্টো আমাকে প্রতি মাসে তিন হাজার টাকা করে তাদেরকে দিতে হয়েছে। টাকা ফেরত চেয়ে বিভিন্ন সময় তাদেরকে ফোন করলেও তারা হুমকি ধামকি দিয়েছে। এসব অভিযোগেই রাজধানীর পল্লবী থানায় চাঁদাবাজির মামলা করেছি।

সম্প্রতি ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসায় তাকে উপকমিটির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর বৃহস্পতিবার রাত সাড়ে আটটা থেকে গুলশানে হেলেনা জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালায় র্যা ব। চার ঘণ্টার অভিযান শেষে হেলেনা জাহাঙ্গীরকে আটক করা হয়। এসময় তার বাসা থেকে বিদেশি মদ, ক্যাসিনো সরঞ্জাম, চাকু, ওয়াকিটকি, হরিণের চামড়াসহ বিভিন্ন অবৈধ সরঞ্জাম উদ্ধার করা হয়।

এরপর রাত দেড়টা থেকে চারটা পর্যন্ত রাজধানীর মিরপুর-১১ নম্বরের এ ব্লকের তিন নম্বর রোডে হেলেনা জাহাঙ্গীরের জয়যাত্রা টেলিভিশনের কার্যালয়ে অভিযানে যায় র‌্যাব। অভিযানে বিভিন্ন অবৈধ সরঞ্জাম জব্দ করা হয়। এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে হেলেনার বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় একটি ও গুলশান থানায় দুটিসহ মোট তিনটি মামলা করে। একটি মামলায় হেলেনা জাহাঙ্গীরকে তিন দিনের রিমান্ডে পেয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status