ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
প্রাভা হেলথের কার্যক্রম বন্ধ করলো স্বাস্থ্য অধিদপ্তর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 August, 2021, 8:51 PM

প্রাভা হেলথের কার্যক্রম বন্ধ করলো স্বাস্থ্য অধিদপ্তর

প্রাভা হেলথের কার্যক্রম বন্ধ করলো স্বাস্থ্য অধিদপ্তর

করোনা টেস্টে সরকার নির্ধারিত মূল্যের বেশি নেওয়া, ভুয়া রিপোর্ট দেওয়াসহ নানা অনিয়ম এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজধানীর বনানীতে প্রাভা হেলথের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

সোমবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ফরিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

ফরিদ হোসেন বলেন, অনেকদিন থেকে প্রাভা হেলথের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ আসছিল। আমরা সেসব অভিযোগকে আমলে নিয়ে তদন্ত করেছি। তদন্তে প্রমাণিত হওয়ার কারণে আজ বিকেল থেকে প্রাভা হেলথের সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

কী কী অভিযোগ, এর জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ফরিদ হোসেন বলেন, করোনা সম্পর্কিত সব টেস্টের সরকার নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত মূল্য নেওয়া, সঠিক রিপোর্ট না দেওয়াসহ নানা অভিযোগ ছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। তদন্তে সেসব অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় আজ বিকেলে প্রাভা হেলথের সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status