ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
টিকার ডোজ না দিয়ে কেবল সুঁই প্রবেশ করানোর অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 August, 2021, 8:16 PM
সর্বশেষ আপডেট: Monday, 2 August, 2021, 8:41 PM

টিকার ডোজ না দিয়ে কেবল সুঁই প্রবেশ করানোর অভিযোগ

টিকার ডোজ না দিয়ে কেবল সুঁই প্রবেশ করানোর অভিযোগ

টাঙ্গাইলের দেলদুয়ারে ২০ ব্যক্তির শরীরে করোনা টিকার ডোজ না দিয়ে কেবল সুঁই প্রবেশ করানোর অভিযোগ উঠেছে। গত রোরবার (০১ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। যে টিকা প্রদানকারীর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে তার নাম সাজেদা আফরিন, তিনি ওই স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক। এ ঘটনায় অভিযুক্তকে সাময়িকভাবে অব্যহতি দেয়া হয়েছে।

ওইদিনই এ ঘটনায় জেলা স্বাস্থ্য বিভাগের সহকা‌রী সি‌ভিল সার্জন‌কে প্রধান ক‌রে তিন সদস্যবি‌শিষ্ট তদন্ত ক‌মি‌টি গঠন করা হয়েছে। সোমবার (০২ আগস্ট) জেলা সিভিল সার্জন অফিসে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়।

জানা গেছে, রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ নম্বর বুথে নিবন্ধনকারীদের করোনার টিকা দিচ্ছিলেন হাসপাতা‌লের সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিন। তিনি টিকাগ্রহণকারীদের অনেকের শরীরে পুশ করে একটু পর আবার বের করে ফেলছিলেন, সিরিঞ্জে থাকা টিকার ডোজ পুশ করছিলেন না। পরে টিকার ডোজসহ সিরিঞ্জ ফেলে দিচ্ছিলেন।

এ সময় ঘটনা‌টি এক যুবকের নজরে আসে। তিনি এ ব্যাপারে উপস্থিত সবার সঙ্গে কথা বললে সেখানে হৈচৈ শুরু হয়। প‌রে হাসপাতা‌লের আবাসিক চিকিৎসক ডা. শামিমকে জানানো হলে তিনি পরিত্যক্ত সিরিঞ্জগুলো বাছাই করে ২০টি সিরিঞ্জের ভেতর সম্পূর্ণ ভ্যাকসিনের উপস্থিতি দেখতে পান। তিনি নিশ্চিত হন এই ২০টির ক্ষেত্রে সুঁই প্রবেশ করা হলেও ভ্যাকসিন শরীরে প্রবেশ করানো হয়নি।

অভিযোগ প্রসঙ্গে সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিন বলেন, হাসপাতা‌লে অ‌নেক মানুষজন টিকা নি‌তে আসায় সেখা‌নে অ‌নেক চাপ ছিল। অনিচ্ছাকৃতভাবে ঘটনাটি ঘটে গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শামিম জানিয়েছেন, ঘটনাটি একেবারেই অনাকাঙ্ক্ষিত। আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবীর কুমার জানান, তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে তাকে সাময়িক অব্যহতি দেয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status