ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
নারীর বেশে হিরো আলম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 August, 2021, 8:19 PM

নারীর বেশে হিরো আলম

নারীর বেশে হিরো আলম

একের পর এক চমক দিয়ে যাচ্ছেন হিরো আলম। তবে তার যেমন ভক্ত রয়েছে, তেমনি সমালোচকের সংখ্যাও কম নয়। হিরো আলমকে নিয়ে আলোচনা করা যায়, কিন্তু তাকে এড়িয়ে যাওয়া যায় না।

আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন হিরো আলম। বিভিন্ন সময় পর্দায় তাকে ভিন্ন ভিন্ন লুকে দেখা গেছে। কখনো টারজান, কখনোবা দৈত্য। এবার প্রথমবারের মতো নারীর বেশে হাজির হচ্ছেন তিনি। 'ভাইরাল বউ' শিরোনামের নতুন এই ভিডিওটি খুব শীঘ্রই সরদার প্রোডাকশনের ব্যনারে প্রকাশিত হবে।

এ প্রসঙ্গে হিরো আলম বলেন, 'আপনারা দেখছেন হিরো আলমের নতুন রূপ। আপনারা সবাই জানেন, হিজড়ারা কতটা অসহায় অবস্থায় থাকে। তাদের সেই জীবনের গল্প নিয়ে এই প্রথম মেয়ে সেজে অভিনয় করছি। আপনাদের ভালোবাসা ও দোয়া চাই। সামনে ভালো কিছু করার ইচ্ছা আছে। সবাই পাশে থাকবেন।'

প্রসঙ্গত, অভিনয়ের পর গানের জগতে প্রবেশ করে ধামাকা দেখিয়েছেন হিরো আলম। ক'দিন পর পরই বাংলা, ইংরেজি, হিন্দি, চীনা ও অ্যারাবিক ভাষায় নতুন নতুন গান ইউটিউবে প্রকাশ করেন। যা কিনা ঘণ্টা পেরুতেই লাখ লাখ ভিউ হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status