ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
যশোরে শিশুকে ধর্ষণ পলাতক ট্রাকচালক ফিরোজ ঝিনাইদহ থেকে আটক
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Sunday, 10 May, 2026, 12:57 PM

যশোরে শিশুকে ধর্ষণ পলাতক ট্রাকচালক ফিরোজ ঝিনাইদহ থেকে আটক

যশোরে শিশুকে ধর্ষণ পলাতক ট্রাকচালক ফিরোজ ঝিনাইদহ থেকে আটক

যশোর শহরের বিরামপুর এলাকায় নয় বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক ফিরোজকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ১০ দিন পর শুক্রবার ঝিনাইদহ সদর উপজেলার সুরাট গ্রাম থেকে তাকে আটক করা হয়। যশোর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।গ্রেপ্তার হওয়া ফিরোজের বাড়ি বরিশাল জেলায়। তিনি বিরামপুর এলাকায় শ্বশুরবাড়িতে থেকে ট্রাক চালাতেন।পুলিশ জানায়, গত ২৯ এপ্রিল ঘটনার পর থেকেই ফিরোজ পলাতক ছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) তানিম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় ফিরোজের অবস্থান শনাক্ত করা হয়। শুক্রবার ঝিনাইদহের সুরাট গ্রামে তার খালার বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে পালিয়ে পার্শ্ববর্তী একটি ধানখেতে কাজ করছিলেন তিনি। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল দুপুরে বিরামপুর সাইকেল হাট সংলগ্ন ভাটাপাড়া এলাকায় দুই ভাইয়ের সঙ্গে খেলা করছিল শিশুটি। অভিযুক্ত ফিরোজ কৌশলে তাকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং অভিযুক্ত ফিরোজ এলাকা ছেড়ে পালিয়ে যান।

অভিযোগ রয়েছে, ঘটনার পর স্থানীয় একটি প্রভাবশালী মহল বিষয়টি ধামাচাপা দিতে ভুক্তভোগী পরিবারটিকে মামলা না করার জন্য চাপ ও ভয়ভীতি প্রদর্শন করে। তবে যশোর কোতোয়ালী থানা পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত মামলাটি নথিভুক্ত করা হয়।যশোর কোতোয়ালি থানার পুলিশ জানায়, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে। ভুক্তভোগী শিশুটিকে বর্তমানে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়া হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status