ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
মানিকগঞ্জ জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
মোহাম্মদ ইউনুস আলী, মানিকগঞ্জ
প্রকাশ: Monday, 2 August, 2021, 5:32 PM

মানিকগঞ্জ জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জ জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণের সাথে কোভিড-১৯ সংক্রান্ত কার্যক্রম সুসমন্বয়ের লক্ষ্যে জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০২) আগষ্ট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ এর সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা করোনা প্রতিরোধ কমিটির সমন্বয়ক, পানি সম্পদ মন্ত্রনাণয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগ সভাপতি গোলাম মহীউদ্দীন, মানিকগঞ্জ পৌর মেয়র মোঃ রমজান আলী, জেলা আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, মানিকগঞ্জ সিভিল সার্জন আনোয়ারুল আমিন আকন্দ , উপ-পরিচালক স্থানীয় সরকার, অতিরিক্ত জেলাপ্রশাসকসহ জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যগণ ।

এ সময় প্রধান অতিথি জেলার কোভিড ও বন্যা পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status