ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
এবার হোয়াটসঅ্যাপ চ্যাটিং ফাঁস শ্রদ্ধার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 August, 2021, 9:16 PM

এবার হোয়াটসঅ্যাপ চ্যাটিং ফাঁস শ্রদ্ধার

এবার হোয়াটসঅ্যাপ চ্যাটিং ফাঁস শ্রদ্ধার

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের হোয়াটসঅ্যাপ চ্যাটিং ফাঁস হয়েছে। না এটি কোন হ্যাকারের কাজ নয়, পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে তার সেই কথোপকথন।

শুক্রবার (৩০ জুলাই) শুটিং শেষ করে সেট থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিরা তাদের ক্যামেরা খুলে রেখেছিলেন।

শ্রদ্ধা তখন ফোন নিয়ে ব্যস্ত। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে তিনটি লাভ ইমোজি দিয়ে সেভ করা কোনো ব্যক্তির সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করছেন শ্রদ্ধা।

ছবি তোলার পর সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন এক পাপারাজ্জি। মুহূর্তের মধ্যেই শ্রদ্ধার ভক্তদের রোষানলে পড়েন তিনি। কারো ব্যক্তিগত কথোপকথন ফাঁস করা উচিত নয় বলে মন্তব্য করেন শ্রদ্ধার ভক্তরা। তবে এই বিষয়ে শ্রদ্ধা এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি।

প্রসঙ্গত, ফটোগ্রাফার রোহান শ্রেষ্ঠার সঙ্গে শ্রদ্ধার প্রেম ও বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। প্রায়ই বিভিন্ন স্থানে একসঙ্গে দেখা যায় তাদের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status