|
রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিকে সাজেক নেতৃবৃন্দের শুভেচ্ছা বার্তা
রুপম চাকমা, বাঘাইছড়ি
|
![]() রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিকে সাজেক নেতৃবৃন্দের শুভেচ্ছা বার্তা সাজেক ইউনিয়নের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো: রায়খান উদ্দিন এক শুভেচ্ছা বার্তায় বলেন, নতুন কমিটির মাধ্যমে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদী। মো: রায়খান মনে করেন, এই কমিটি ছাত্রসমাজের অধিকার আদায়, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বার্তায় আরও বলা হয়, নতুন নেতৃত্বের হাত ধরে রাঙ্গামাটি জেলা ছাত্রদল ঐক্যবদ্ধ থেকে সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখবে এবং দলের আদর্শ বাস্তবায়নে কাজ করবে। সাজেক নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতাকর্মীর প্রতি শুভকামনা জানিয়ে বলেন, তারা যেন সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করে তোলেন। এ সময় তারা দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। শুভেচ্ছা বার্তায় সাজেক থানার ছাত্রদলের আহ্বায়ক মো: জাহিদুল ইসমাল মানিক বলেন নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে। তিনি বলেন, নবগঠিত কমিটির সভাপতি মো: অলি আহাদ ও সাধারণ সম্পাদক নাঙ্গমুল ইসলাম-এর নেতৃত্বে রাঙ্গামাটি জেলা ছাত্রদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে। তাদের দক্ষ নেতৃত্বে সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে বিস্তৃত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। সাজেক ছাত্রদলের আহ্বায়ক মো: জাহিদ আরও বলেন, নতুন কমিটি ছাত্রসমাজের ন্যায্য অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা পালন করবে এবং ভবিষ্যতের যেকোনো আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখবে। তিনি নবগঠিত কমিটির সকল নেতাকর্মীর সফলতা কামনা করেন এবং ঐক্যবদ্ধভাবে সংগঠনের লক্ষ্য অর্জনে কাজ করার আহ্বান জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের
শিক্ষার পাশাপাশি খেলাধুলায় জোর, ভূরুঙ্গামারীতে স্কুল গোল্ডকাপ ফাইনাল অনুষ্ঠিত
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
দেশ বদলায়, মানুষ বদলায়—তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
