ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
২৪ নারীর অভিযোগ, চাইনিজ-কানাডিয়ান পপ তারকা গ্রেপ্তার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 August, 2021, 6:10 PM

২৪ নারীর অভিযোগ, চাইনিজ-কানাডিয়ান পপ তারকা গ্রেপ্তার

২৪ নারীর অভিযোগ, চাইনিজ-কানাডিয়ান পপ তারকা গ্রেপ্তার

চাইনিজ-কানাডিয়ান পপ তারকা ক্রিস উ-কে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বেইজিংয়ের পুলিশ কর্মকর্মতারা জানিয়েছেন, অনলাইনে পাওয়া অভিযোগের ভিত্তিতে ক্রিসের বিরুদ্ধে তদন্ত চালান তারা। তিনি এক যুবতীর সঙ্গে অনেক বার যৌন সম্পর্ক স্থাপন করে প্রতারণা করেছেন।

বিবিসি জানিয়েছে, এই মাসের শুরুতে ৩০ বছর বয়সী এই পপ তারকার বিরুদ্ধে অভিযোগ পায় পুলিশ। এক নারী মদ্যপ অবস্থায় তার হাতে লাঞ্ছিত হন বলে অভিযোগ করেন।

ক্রিস উ চীনের বড় তারকাদের একজন। তিনি পৃথিবীর সবচেয়ে দ্রুত প্রসারিত হওয়া ঘরানা কে–পপ তারকা (কোরিয়ান পপ)। তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

ক্রিসের বিরুদ্ধে প্রথম অভিযোগ আনেন ১৯ বছর বছর বয়সী ছাত্রী ডু মেইঝু। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, ১৭ বছর বয়সে ক্রিস উ’র সঙ্গে তার দেখা তার। তিনি জানান, তাকে এক ঘরোয়া পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। যেখানে তাকে জোর করে অ্যালকোহল পান করানো হয় এবং যা ফলে তার ঘুম ভাঙে পরদিন।

মেইঝু আরও জানান, সাত জন নারী তাকে বলেছেন, চাকরি ও অন্যান্য সুবিধা দেয়ার অঙ্গীকার করে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে ক্রিস। তাদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্কও রয়েছে। কমপক্ষে ২৪ জন নারী ক্রিস উ’র অসংগত আচরণের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status