ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
১৭ বছরের কিশোরকে বাইক উপহার দিয়ে তোপের মুখে ব্যারিস্টার সুমন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 1 August, 2021, 5:31 PM

১৭ বছরের কিশোরকে বাইক উপহার দিয়ে তোপের মুখে ব্যারিস্টার সুমন

১৭ বছরের কিশোরকে বাইক উপহার দিয়ে তোপের মুখে ব্যারিস্টার সুমন

ব্যারিস্টার সুমন সোশ্যাল মিডিয়া নানারকম কথাবার্তায় আলোচনায় থাকেন। বিভিন্ন সময় 'ইতিবাচক' পরামর্শ দেন। সমাজের নানা সঙ্গতি অসঙ্গতি নিয়ে কথা বলেন। কিন্তু মাঝে মধ্যে তার কথা ও কাজের মধ্যে ফারাক চোখে পড়ে। শুধু তাই নয়, সুমন আজ যা বলছেন তা অন্যত্র কাল তা ইল্টো বলছেন। আজ যেটাকে অনৈতিক বলছেন, কালই সেটাইকে নৈতিক বলছেন।

এমনই কাণ্ড কারখানায় ব্যারিস্টার সুমনকে নিয়ে নানা রকম হাস্যরসের সৃষ্টি হয়েছে। পড়েছেন নেটিজেনদের তোপের মুখে। কিছুদিন আগেই ব্যারিস্টার সুমন এক তরুণকে মোটর সাইকেল চালানোয় লাইভে নানা কথা বলেছিলেন। মোটরসাইকেলের নানা ভয়াবহতার কথা তুলে ধরেছিলেন সেদিন। আর শনিবার সুমন নিজেই একটি সংবাদের লিঙ্ক শেয়ার করেছেন যেখানে তিনি এক তরুণী মোটরসাইকেল উপহার দিচ্ছেন তার খবর।

আর ওই সংবাদের নিচে সুমনকে নিয়ে নানা নেতিবাচক মন্তব্যে ভরে গেছে কমেন্ট বক্স। একজন লিখেছেন, 'কিছুদিন আগে ১৬/১৭ বছরের একটা ছেলের মোটরসাইকেল চালানো দেখে, ছেলেটি সহ তারা পরিবার নিয়ে যে সব মন্তব্য করেছিলেন, তার জন্য ক্ষমা চাওয়া উচিত।'

জানা গেছে, ফুটবল প্রশিক্ষণে প্রথমস্থান অর্জন করায় ক্ষুদে ফুটবলার নাসির হোসেনকে একটি মোটরসাইকেল উপহার দিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় আইন সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। শুক্রবার হবিগঞ্জের চুনারুঘাটে ‘সুমন ফুটবল অ্যাকাডেমি’র প্রশিক্ষণ ভেন্যুতে একটি মোটরসাইকেল ক্ষুদে ফুটবলারের হাতে তুলে দেনে তিনি।

মোটরসাইকেল হস্তান্তরের সময় ফেসবুক লাইভে আসেন সুমন। তিনি বলেন, ‘করোনার প্রাদুর্ভাবে কে বাঁচেন, কে মরেন বলা যাচ্ছে না। আমিও মরতে পারি, তবে মৃত্যুর আগ পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।’

ব্যারিস্টার সুমন বলেন, ‘সুমন ফুটবল অ্যাকাডেমির উদ্যোগে কোচের অধীনে ফুটবল প্রশিক্ষণ হয়েছে। এ প্রশিক্ষণে ১০ মিনিটের মধ্যে পুরো মাঠে নাসির নামে এ ছেলেটি নয়টি চক্কর দিয়েছে। সবার মধ্যে সে প্রথম হয়েছে। নাসিরের বয়স অল্প, মাত্র ১৭ বছর। কিন্তু সে খুব মনযোগী ফুটবলার। নাসির অনেক দূর থেকে ব্যারিস্টার সুমন অ্যাকাডেমিতে প্রশিক্ষণে আসে।’

সুমন ১৭ বছরের নাসিরকে মোটরসাইকেল উপহার দিয়ে তুমুল সমালোচনার কবলে পড়েন। নেটিজেনরা এই ধরনের দ্বৈত কাণ্ডে বিস্ময় প্রকাশ করছেন। গত জুন মাসে ১৬/১৭ বছরের তরুণকে নিয়ে মোটরসাইকেল কিনে দেওয়ার সমালোচনা করে যে লাইভ করেছিলেন, সেই ভিডিওও এখনো ব্যারিস্টার সুমনের টাইমলাইনে শোভা পাচ্ছে।

মাত্র ৫ সপ্তাহ আগে সমালোচনা করা সুমনের এমন কাণ্ডে স্বাভাবিকভাবেই নেটিজেনরা তোপ দাগছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status